Article By – সুনন্দা সেন

সম্প্রতি ভারতের জনপ্রিয় এবং পছন্দের বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। আর মিউচ্যুয়াল ফান্ড বা MF-এ বিনিয়োগকারীদের এক বড় অংশ সিস্টেম্যটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে বিনিয়োগ করে থাকে। আবার কিছু জন লামসাম বা একগুচ্ছ অর্থ একবার বিনিয়োগ করে থাকেন কিছু বিনিয়োগকারী। ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে বিনিয়োগকারীদের একাংশ আকর্ষণীয় মুনাফা পেতে সক্ষম হয়েছেন। অবশ্য এই প্রথম নয় মিউচ্যুয়াল ফান্ডে বুঝে বিনিয়োগ এবং বিশেষজ্ঞদের পরামর্শে একাংশ আকর্ষণীয় মুনাফা পেতে সক্ষম হয়ে উঠেছেন।
মিউচ্যুয়াল ফান্ড বাজারে মুনাফা পাওয়ার আশায় বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীদের সংখ্যা। পাল্লা দিয়ে বেশকিছু ফান্ডের দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্য করাও যাচ্ছে। সম্প্রতি কালে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, ৫ টি দেশীয় মিউচ্যুয়াল ফান্ড শেষ ৫ বছরে বিনিয়োগকারীদের ২৫% বা তার বেশি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা CAGR অফার করেছে। যার দ্বারা বিনীগকারীদের সম্পদে ভালো বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে চলুন দেরি না করে ফান্ডের তালিকা দেখে নেওয়া যাক। –
- টাটা স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডটি ২০১৮ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। আর শেষ পাঁচ বছরে এটি বিনিয়োগকারীদের ২৮.৬৬% CAGR অফার করেছে।
- ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডটি ২০১৮ সালের ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে ১,৪২২ কোটি টাকা। পাঁচ বছরে এটি বিনিয়োগকারীদের ৩৩.৩১% CAGR অফার করেছে।
- ইনভেসকো ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড: এই ফান্ডটি ২০১৮ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে ৫,০৯৩ কোটি টাকা। পাঁচ বছরে এটি বিনিয়োগকারীদের ২৭.৯৭% CAGR অফার করেছে।
- কানারা রোবেকো স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডটি ২০১৯ সালের ফেব্রয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে ১২,২৪৮ কোটি টাকা। পাঁচ বছরে এটি বিনিয়োগকারীদের ৩০.৬৮% CAGR অফার করেছে।
- এডেলওয়েইস স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ডটি ২০১৯ সালের ফেব্রয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে ৪,১৪১ কোটি টাকা। দৈনিক রোলিং রিটার্নের উপর ভিত্তি করে পাঁচ বছরে এটি বিনিয়োগকারীদের ৩০.৬৫% CAGR অফার করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




