বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড (Mutual Fund)। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বিনিয়োগের এই বিকল্পের প্রতি প্রবল বিনিয়োগ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি একাধিক মিউচ্যুয়াল ফান্ডকে সম্প্রতিকালে দেশীয় বাজারে দুর্দান্ত পারফর্ম করতে দেখা যাচ্ছে। যে কারণে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত মাসে একাধিক ফান্ড হাউস নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ করেছে। চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসেও তা অব্যাহত রয়েছে। বর্তমানে শেয়ার বাজারে অস্থিরতা ও পতন লক্ষ্য করা গেলেও তার প্রভাব পড়েনি মিউচ্যুয়াল ফান্ডে।
নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চের সময় বিনিয়োগকারীরা নিউ ফান্ড অফারের মাধ্যমে বিনিয়োগের সুযোগ পায়। আর তা একটি নির্দিষ্ট বিনিয়োগকারীদের জন্য সর্বদাই ভালো বিকল্প হয়ে ওঠে। সংবাদ মাধ্যম দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাস শুরু হতেই ১টি বা ২টি নয় ৬টি মিউচ্যুয়াল ফান্ড নিয়ে এসেছে নিউ ফান্ড অফার। আর বর্তমানে ৬টি NFO বাজারে সক্রিয় অবস্থায় রয়েছে। চলুন তবে এক নজর নিউ ফান্ড অফারগুলি সংক্রান্ত তথ্য দেখে নেওয়া যাক। যথা:-
- ইনভেস্কো ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ফান্ড (Invesco India Manufacturing Fund):
এই নিউ ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়েছে এবং ৮ আগস্ট, ২০২৪ পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে। ইনভেস্কো ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ফান্ড হল উৎপাদন থিম ভিত্তিক থিমেটিক ফান্ড।
- ICICI প্রডেন্সিয়াল নিফটি মেটাল ETF (ICICI Prudential Nifty Metal ETF):
বিনিয়োগকারীদের জন্য নিউ ফান্ড অফারটি সক্রিয় হয়ে রয়েছে। আর বিনিয়োগকারীরা এই অফারটি ১২ আগস্ট, ২০২৪ পর্যন্ত পাবেন।
- গ্রো নিফটি অ্যান্ড নিউ এজ অটোমোটিভ ETF FOF:
নতুন মিউচ্যুয়াল ফান্ডটির নিউ ফান্ড সাবস্ক্রিপশন ইতিমধ্যে শুরু হয়েগেছে এবং বিনিয়োগকারীরা নিউ ফান্ডে বিনিয়োগ করার সুযোগ ৭ আগস্ট, ২০২৪ পর্যন্ত পাবেন।
- বাজাজ ফিনসার্ভ লার্জক্যাপ ফান্ড (Bajaj Finserv Large Cap Fund):
বর্তমানে ফান্ডটির নিউ ফান্ড অফার সক্রিয় অবস্থায় রয়েছে। যাতে বিনিয়োগ করার জন্য ১২ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি লার্জক্যাপ ফান্ড।
- কোটাক নিফটি মিডক্যাপ ৫০ ইন্ডেক্স ফান্ড (Kotak Nifty Midcap50 Index Fund):
বর্তমানে বিনিয়োগকারীদের জন্য নিউ ফান্ড অফারটি সক্রিয় রয়েছে এবং ৮আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
- SBI ইনোভেটিভ অপারচুনিটিজ ফান্ড (SBI Innovative Opportunities Fund):
এই ফান্ডের নিউ ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে। বিনিয়োগকারীরা ১২আগস্ট, ২০২৪ তারিখ NFO- তে বিনিয়োগের সুযোগ পাবেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ড এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






