Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে বছরের অর্ধেক সময়ে অনেক NFO লঞ্চ করা হয়েছে ফান্ড হাউস দ্বারা। সম্প্রতি দেশের জনপ্রিয় ফান্ড হাউস ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড ‘ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড (Franklin India Ultra Short Duration Fund)’ নামে একটি ফান্ড স্কিম লঞ্চ করতে চলেছে।
জানা যাচ্ছে নতুন মিউচ্যুয়াল ফান্ড স্কিমটি এখনও সক্রিয় হয়নি। তবে জানা হয়েছে যে,-
- নিউ ফান্ড অফারটি ১৯ আগস্ট থেকে খোলা হবে নিয়োগকারীদের জন্য এবং ২৮ আগস্ট পর্যন্ত নিউ ফান্ড অফারটি বৈধ অবস্থায় থাকতে চলেছে।
- প্রতিটি ইউনিট ১০ টাকায় কেনার সুবিধা পাওয়া যাবে।
- ৩০ আগস্ট থেকে ফান্ডটি আবার বিক্রয় ও পুনরায় ক্রয় করার জন্য চালু করা হবে।
- নতুন ক্রয়ের ক্ষেত্রে নীন্যতম বিনিয়োগ মূল্যের পরিমাণ হবে ৫,০০০ টাকা।
- অ্যাডিশনাল পারচেজের ক্ষেত্রে নূন্যতম আবেদনের পরিমাণ হতে চলেছে ১,০০০ টাকা।
- SIP- এর ক্ষেত্রে নূন্যতম আর্থিক পরিমাণ ধার্য করা হয়েছে ৫০০ টাকা।
- রিডিম্পশনের ক্ষেত্রে মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট হবে ১,০০০ টাকা।
- ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আলট্রা শর্ট ডিউরেশন ফান্ডের ফান্ড ম্যানেজারের দায়িত্ব থাকতে চলেছে রাহুল গোস্বামী এবং পল্লব রায়।
- ফান্ডটি নন-কনভার্টেবল ডিবেঞ্চার, বন্ড, সার্টিফিকেট অফ ডিপোজিটস, কমার্সিয়াল পেপার, ট্রেজারি বিল এবং সরকারি সিকিউরিটিজের মত ডেট এবং মনি মার্কেট ইন্সট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





