Article By – সুনন্দা সেন

অ্যাঞ্জেল ওয়ান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড সোমবার (১০ফেব্রুয়ারি, ২০২৫) দুটি নতুন ফান্ড অফার বা FFO চালু করেছে। যার মধ্যে নিফটি টোটাল মার্কেট ইনডেক্স ট্র্যাক করে ভারতের প্রথম ETF অন্তর্ভুক্ত। এই ফান্ডগুলির লক্ষ্য হল লার্জ, মিডিয়াম, স্মল এবং মাইক্রোক্যাপ স্টকগুলিতে বিনিয়োগকারীদের বিস্তৃত বাজার এক্সপোজার প্রদান করা। অ্যাঞ্জেল ওয়ান নিফটি টোটাল মার্কেট ETF এবং অ্যাঞ্জেল ওয়ান নিফটি টোটাল মার্কেট ইনডেক্স ফান্ডের NFO ২১ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। বিনিয়োগকারীরা NFO সময়কালে ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করে অংশগ্রহণ করতে পারবেন। কোনও এক্সিট লোড প্রযোজ্য হবে না।
বরাদ্দের পর পাঁচ কার্যদিবসের মধ্যে ETF ইউনিটগুলি NSE-তে তালিকাভুক্ত করা হবে। নিফটি ৫০০ এবং নিফটি মাইক্রোক্যাপ ২৫০ সূচক থেকে ৭৫০টি স্টক অন্তর্ভুক্ত করে, নিফটি টোটাল মার্কেট ইনডেক্স ভারতের মোট বাজার মূলধনে প্রায় ৯৩% দখল করে। সূচকের গঠনে ৬০% লার্জ ক্যাপ, ১৯% মিড ক্যাপ, ১০% স্মল ক্যাপ, এবং ৪% মাইক্রো ক্যাপ রয়েছে। যা বিভিন্ন বাজার বিভাগে ডাইভারসিফাই এক্সপোজার প্রদান করে। এটি ২২টি খাতে ছড়িয়ে আছে, যা সেক্টরের কনসার্টেশন রিস্ক হ্রাস করে। ঐতিহাসিক ভাবে, নিফটি টোটাল মার্কেট সূচক বিভিন্ন সময়কালে নিফটি৫০ এবং নিফটি ৫০০ সূচককে ছাড়িয়ে গেছে।
গত এক বছর ধরে, সূচকটি ১২.৫৯% CAGR প্রদান করেছে, যেখানে নিফটি ৫০ এর জন্য ৯.৫২% এবং নিফটি ৫০০ এর জন্য ১২.৩০% ছিল। দশ বছরের সময়কালে, এটি গড়ে ১৩.৪১% রিটার্ন প্রদান করেছে, যা নিফটি ৫০-এর ১১.৭৩% এবং নিফটি ৫০০-এর ১৩.১৫% কে ছাড়িয়ে গেছে। অ্যাঞ্জেল ওয়ানের নতুন তহবিলগুলি বিনিয়োগকারীদের একক বিনিয়োগের মাধ্যমে বিস্তৃত ভারতীয় ইক্যুইটি বাজারে এক্সপোজার অর্জনের সুযোগ করে দেয়। এই তহবিলগুলি সেক্টর বৈচিত্র্য প্রদান করে, নির্দিষ্ট শিল্পে ঘনত্বের সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করে। বিনিয়োগের উদ্দেশ্য হল নিফটি টোটাল মার্কেট সূচকের প্রতিলিপি তৈরি করা এবং ট্র্যাকিং ত্রুটি সাপেক্ষে ব্যয়ের আগে রিটার্ন প্রদান করা।




