Article By – সুনন্দা সেন

বিনিয়োগের অন্যতম বিকল্প হল মিউচ্যুয়াল ফান্ড। বিভিন্ন ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করে উচ্চ সুদের হার লাভ করার পাশাপাশি উচ্চ মুনাফা অর্জন করে থাকে। আর মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার অন্যতম বিকল্প হল NFO-তে বিনিয়োগ। ভারতের জনপ্রিয় ফান্ড হাউসগুলি চলতি বছরের এই পর্যন্ত অনেক নতুন ফান্ড লঞ্চ করেছে। বর্তমানে তা অব্যাহত রয়েছে। এবার সেই তালিকায় আবার উঠে এল SBI মিউচ্যুয়াল ফান্ডের নাম। সম্প্রতি জনপ্রিয় ফান্ড হাউজটি একটি নতুন ফান্ড লঞ্চ করেছে এবং ফান্ডটি NFO সাবস্ক্রিপশন শুরু হয়েছে।
চলুন তবে বেশি দেরি না করে SBI মিউচ্যুয়াল ফান্ড হাউসের লঞ্চ করা নতুন মিউচ্যুয়াল ফান্ডের বিষয় উল্লেখিত তথ্যগুলি আলোচনা করে নেওয়া যাক। যেমন ধরুণ –
- ফান্ডটির নাম হল ‘SBI নিফটি ৫০০ ইনডেক্স ফান্ড (SBI Nifty 500 Index Fund)’।
- নতুন ফান্ডটি ওপেন এন্ডেড ফান্ড।
- SBI মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডটি নিফটি ৫০০ ইন্ডেক্স ট্র্যাক বা রেপ্লিকেট করবে।
- SBI- এর নিউ ফান্ড ফান্ড সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ থেকে শুরু হয়েছে এবং সাবস্ক্রিপশন বন্ধ হবে ২৪ সেপ্টেম্বর, ২০২৪।
- ফান্ডটি Nifty 500- TRI-এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- ফান্ডটিতে বিনিয়োগের নূন্যতমসীমা ৫,০০০ টাকা ধার্য্য করা হয়েছে।
- SIP- এর মাধ্যমে বিনিয়োগেরও সুযোগ রয়েছে।
- ফান্ডটির ম্যানেজমেন্টের বা পরিচালনার দায়িত্বে রয়েছেন ভাইরাল ছাদওয়া।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




