Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। সেপ্টেম্বর মাসেও অব্যাহত রয়েছে দেশীয় ফান্ড হাউসগুলির নিউ ফান্ড লঞ্চ এবং NFO- তে সাবস্ক্রিপশনের সুবিধা।
তিব্র গতিতে বাড়ছে মিউচ্যুয়াল ফান্ড এবং ফান্ড হাউসের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM-এর পরিমাণ। পাশাপাশি বাড়ছে নতুন মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যাও। MF হাউসগুলি বিনিয়োগকারীদের পছন্দের কথা মাথায় রেখে নতুন ফান্ড লঞ্চ করে চলেছে। এবার সেই পথ অবলম্বন করলো ‘HDFC মিউচ্যুয়াল ফান্ড’। নতুন ফান্ডের নিউ ফান্ড অফারে বিনিয়োগের সুযোগ গ্রহণ করার আগে, চলুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। HDFC মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডের কি-পয়েন্টগুলি হল:-
- HDFC মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডটির নাম ‘HDFC নিফটি লার্জমিডক্যাপ ২৫০ ইনডেক্স ফান্ড’।
- ফান্ডটি একটি প্যাসিভলি ম্যানেজড বা পরোক্ষভাবে পরিচালিত ফান্ড।
- HDFC মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডটি নিফটি লার্জমিডক্যাপ ২৫০ টোটাল রিটার্ন ইন্ডেক্স ট্র্যাক করবে।
- নিউফান্ড অফারটি সাবস্ক্রাইব আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে। যা শেষ হবে ৪ অক্টোবর, ২০২৪-এ।
- পরবর্তীতে ফান্ড হাউস এই ফান্ডের ক্ষেত্রে আর নিউ ফান্ড অফারের সুবিধা প্রদান করবে না।
- ফান্ডটি নিফটি লার্জমিডক্যাপ ২৫০ ইনডেক্স বা TRI-এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- ফান্ড ম্যানেজারের দায়িত্বে থাকবেন নির্মান মোরাখিয়া এবং অরুণ আগরওয়াল।
- ফান্ডটিতে বিনিয়োগের নূন্যতম মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো সর্বোচ্চ সীমা নেই।
- একটি ফান্ডে বিনিয়োগকারীরা লার্জ এবং মিডক্যাপ বিভাগ জুড়ে বিনিয়োগ করার এক্সপোজার পাবে।
- বিনিয়োগে ৫০% লার্জক্যাপ এবং ৫০% মিডক্যাপ উপস্থিত থাকবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




