buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড জানালো বড় সীদ্ধান্ত গ্রহণের কথা! কবে থেকে এবং কোন কোন স্কিমের নাম পরিবর্তিত হবে? জানুন বিস্তারিত।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড তার বেশ কয়েকটি স্কিমের জন্য নাম পরিবর্তন ঘোষণা করেছে। মিউচ্যুয়াল ফান্ডের নামকরণের নিয়মগুলিকে স্ট্রীমলাইন এবং প্রমিত (Standardise) করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI-র নির্দেশনা অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য অন্যতম বিনিয়োগ বিকল্প হল মিউচ্যুয়াল ফান্ড। যে কারণে ভারতের ফান্ড হাউসগুলি নানান ফান্ড লঞ্চ করে থাকে। আর প্রত্যেক ফান্ডের গুরুত্ব নির্দিষ্ট দিক অবলম্বন করে তৈরি করা হয়ে থাকে। যা তার নাম দেখেই বোঝা যায়। 

8 2

সম্প্রতি অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড ও SEBI-র নির্দেশিকাগুলির সাথে স্কিমগুলির নাম পরিবর্তন করেছে এমনভাবে যাতে তাদের নামে বিনিয়োগের উদ্দেশ্যগুলি প্রতিফলিত হয়। জানানো হয়েছে যে, কর্পোরেট বন্ডগুলিতে ফোকাস করা ফান্ডগুলিকে নির্দিষ্ট ভাবে আলাদা করার জন্য তাদের নামে ‘কর্পোরেট বন্ড’ অন্তর্ভুক্ত করা হবে। আর অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ডের পরিবর্তনগুলি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। নীচে বিদ্যমান এবং পরিবর্তিত স্কিমের নামগুলির বিস্তারিত একটি তালিকা প্রকাশ করা হল:-

বিদ্যমান স্কিমের নামনতুন বা পরিবর্তিত স্কিমের নাম
অ্যাক্সিস চিলড্রেন গিফ্ট ফান্ডঅ্যাক্সিস চিলড্রেন ফান্ড
অ্যাক্সিস কর্পোরেট ডেট ফান্ডঅ্যাক্সিস কর্পোরেট বন্ড ফান্ড
অ্যাক্সিস ইক্যুইটি হাইব্রিড ফান্ডঅ্যাক্সিস অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড
অ্যাক্সিস ইক্যুইটি সেভার ফান্ডঅ্যাক্সিস ইক্যুইটি সেভিংস ফান্ড
অ্যাক্সিস রেগুলার সার্ভিস ফান্ডঅ্যাক্সিস কনজারভেটিভ হাইব্রিড ফান্ড
অ্যাক্সিস রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড – অ্যাগ্রেসিভ প্ল্যানঅ্যাক্সিস রিটায়ারমেন্ট ফান্ড -অ্যাগ্রেসিভ প্ল্যান
অ্যাক্সিস রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড – কনজারভেটিভ প্ল্যানঅ্যাক্সিস রিটায়ারমেন্ট ফান্ড -কনজারভেটিভ প্ল্যান

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading