buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI Mutual Fund

মিউচ্যুয়াল ফান্ড বাজারের বড় খবর! SBI মিউচ্যুয়াল ফান্ড তার নতুন ফান্ডের NFO-এর সুবিধা কবে পর্যন্ত বাড়ালো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বাজারে বিনিয়োগের অন্যতম বিনিয়োগ বিকল্প মিউচ্যুয়াল ফান্ড। সম্প্রতি SBI মিউচ্যুয়াল ফান্ডের ‘SBI নিফটি ৫০০ ইনডেক্স ফান্ড’ লঞ্চ করার পাশাপাশি NFO-এর সুবিধাও রেখে ছিল। যা একটি ওপেন এন্ডেড ফান্ড। জানা যাচ্ছে ফান্ড হাউস দ্বারা সম্প্রতি NFO-এর সুবিধার বিষয় বড় সীদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়টি জানার আগে চলুন SBI MF দ্বারা নতুন ফান্ডের যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে সেগুলি আর একবার দেখে নেওয়া যাক:-

July 18 New in article ads By Sir 1
  1. ‘SBI নিফটি ৫০০ ইনডেক্স ফান্ড’ নিফটিv৫০০ সূচকের মোট রিটার্নের সাথে মিলে রিটার্নের সাথে মিলে রিটার্ন প্রদানের কথা পরিকল্পনা করছে। 
  1. সূচকটি NSE-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির সম্পূর্ণ বাজার মূলধনের প্রায় ৯২.১% কভার করে। অর্থাৎ ফান্ডটি ভারতী ইক্যুটি বাজারের একটি বিস্তৃত অঞ্চলে বিনিয়োগ করবে। 
  1. ফান্ডটি বৃহৎ, মধ্য এবং ছোট (large, mid এবং small) ক্যাপ কোম্পানিগুলির মিশ্রণে কম খরচে এক্সপোজার অফার করে। 
  1. SBI ফান্ড ম্যানেজম্যান্ডের MD এবং CEO শমসের সিং জানিয়েছে, ফান্ডটি বড় বৈশিষ্ট্য হল এটি বিনিয়োগকারীদের একটি বৈচিত্র্যপূর্ণ বা ডাইভারসিফাই বিনিয়োগের বিকল্প প্রদান করে। 
  1. ডেপুটি MD এবং জয়েন্ট CEO জানিয়েছে যে ফান্ডটি তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট বাজার মূলধনের ৯২%-এর বেশি বিস্তৃত অ্যাক্সেস সরবরাহ করে। 

 SBI মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডের NFO- এর চাহিদা বাজারে দেখার পর ফান্ড হাউস বড় সীদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাবে ২৪ সেপ্টেম্বর, ২০২৪-এ বন্ধ হওয়ার কথা ছিল NFO বা নিউ ফান্ড অফারের সুবিধা। তবে এখন NFO শেষ হবে ২৬ সেপ্টেম্বর, ২০২৪। অর্থাৎ বিনিয়োগকারীরা পাচ্ছেন অতিরিক্ত দুই দিন। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading