Article By – সুনন্দা সেন

প্রত্যেক বাবা -মা নিজের সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকেন। বিশেষ করে সন্তানের উচ্চশিক্ষা এবং আর্থিক দিক নিশ্চিত করতে চান। তাই সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণ তাদের লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কোনো সন্তানের পিতা – মাতা নিজ সন্তানের আর্থিক নিশ্চয়তার জন্য ১০,০০০ টাকা সু-পরিকল্পনার সাথে বিনিয়োগ করেন, তাহলে ২০ বছরে সন্তান সহ পিতা – মাতা হয়ে উঠতে পারেন কোটিপতি। কিন্তু কীভাবে? চলুন তবে দেরি না করে বিনিয়োগ পরিকল্পনাটি জেনে নেওয়া যাক:-
মিউচ্যুয়াল ফান্ডের SIP-তে বিনিয়োগ করে অনেক মা – বাবা সন্তানের নামে মোটা অংকের আর্থিক নিশ্চয়তা পরিপূরণ করতে পারেন। তবে তার জন্য বেছে নিতে হবে ১০×২০×১৫ সূত্রের মাধ্যমে বিনিয়োগ পরিকল্পনা। যার মাধ্যমে নিজের সন্তানের জন্মের পর থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে এবং সন্তানের ২০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিনিয়োগ চালিয়ে যেতে হবে। যদি সূত্র দিয়ে বোঝেন তবে : ১০×২০×১৫ এর মধ্যে ১০ হল ১০,০০০ টাকা, ২০ হল ২০ বছরের জন্য SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ এবং ১৫ হল প্রত্যাশিত বার্ষিক রিটার্ন। যা ১৫% ধরা হয়।
চলুন সূত্র ব্যবহার করে বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পাবেন তা জেনে নেওয়া যাক। যদি কোন সন্তানের বাবা-মা ১০,০০০ টাকা করে সন্তানের জন্মের পর থেকে ২০ বছর ধরে SIP চালিয়ে জান। তাহলে মোট বিনিয়োগে পরিমাণ দাঁড়াবে ২৪,০০,০০০ টাকা। ১৫% গড় রিটার্নের রেট সহ বিনিয়োগ বাড়বে। যার দরুণ ২০ বছর পর সন্তান প্রায় ১,২৭,৫৯,৫৫০ টাকা মূলধন লাভ করবে। আর যদি সুদে আসলে ধরা হয় তবে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়াবে ১,৫১,৫৯,৫৫০ টাকা। অর্থাৎ সন্তান ১.৫ কোটি টাকার বেশি অর্থের মালিক হবে।




