আজ পেশ হচ্ছে নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় বারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট পেশ করছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং এই বাজেট তাঁর পরপর পেশ করা অষ্টম বাজেট, যা একটি রেকর্ড তৈরি করেছে।
আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন খোলা রয়েছে ইক্যুইটি বাজার। শেয়ারের কেনাবেচা চলবে অন্যদিনের মতোই। তবে ইক্যুইটি বাজার খোলা থাকলেও আজকের দিনটিকে AMC অর্থাৎ Asset Management Company গুলি non-business day হিসাবে চিহ্নিত করেছে। তার ফলে আজকে মিউচ্যুয়াল ফান্ডের কোনো ইউনিট সেল বা রিডিম করা যাবে না। এর অর্থ হল আজকে যদি কোনো বিনিয়োগকারী ইউনিট sell বা redeem-এর রিকুয়েস্ট করেন তাহলে সেই রিডিম প্রযোজ্য হবে সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারির closing NAV বা Net Asset Value-র ভিত্তিতে।
BSE-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, পয়লা ফেব্রুয়ারি, ২০২৫-এ কেন্দ্রীয় বাজেট পেশের দিনটিকে প্রতিটি মিউচ্যুয়াল ফান্ড হাউস non-trasaction day বা non-business day হিসেবে গণ্য করবে। সেই কারণে এক্সচেঞ্জও মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলির জন্য BSE STAR MF Platform-এ non-business day পালন করবে এই দিন। এখানে জানিয়ে রাখি BSE STAR MF Platform হল একটি web-based MF distribution platform যা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মিউচ্যুয়াল ফান্ডের অর্ডার সংগ্রহ, ফান্ড সংগ্রহ করে এবং AMC গুলির কাছে অর্ডার ও ফান্ড নির্বিঘ্নে পৌঁছায়।
মনে রাখবেন, ১ফেব্রুয়ারি প্রতিটি ফান্ড হাউস ফান্ডের corpus ও অ্যাসেটের ভ্যালু হিসেবে NAV প্রকাশ করবে। তবে এটি শুধুমাত্র বিনিয়োগকারীদের জ্ঞাত করার জন্য কারণ কোনো ইউনিটই আজকের দিনের NAV-র নিরিখে allot বা redeem করা যাবে না।
অন্যদিকে, ETF বা Exchange Traded Fund-এর কথা যদি বলা হয়, তাহলে সেগুলি স্টকের মতোই কেনাবেচা যাবে, যেহেতু ETF exchange-এ ট্রেড হয় এবং এক্সচেঞ্জ খোলা রয়েছে। আরও বলা যায়, ETF-এর NAV দিনের শেষে বেঞ্চমার্ক ইনডেক্সের সঙ্গে সমান হতে হয়, তাই ETF-এর NAV আজকেই অর্থাৎ ১ তারিখেই ঘোষণা হবে। এর অর্থ দাঁড়াল, যেহেতু ETF সরাসরি শেয়ার বাজারে কেনাবেচা চলে, তাই শনিবারই ETF-এর unit কেনা বা বেচা করতে পারবেন বিনিয়োগকারীরা।
উল্লেখ করা যায়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন শনিবার থাকা সত্ত্বেও বাজেটের কথা মাথায় রেখে ইক্যুইটি বাজার খোলা ছিল। সেই একই ধারা বজায় রেখে আজ ১ ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় বাজেটের দিন NSE ও BSE উভয় এক্সচেঞ্জই পূর্ণ দিন খোলা রয়েছে। তবে মিউচ্যুয়াল ফান্ডহোল্ডাররা আজকের দিনে ইউনিট সেল বা রিডিম করলে তাঁরা সোমবারের NAV-এর ভিত্তিতে ইউনিট ভ্যালু পাবেন।





