buzywithinfoBuzy With Info
Everything About Business
ELSS

কর বাঁচিয়ে সম্পত্তি তৈরি করতে চান? ELSS ফান্ডে বিনিয়োগ করা যাবে কি? দেখে নিন বিস্তারিত

আচ্ছা আপনি কি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? মূল কোন লক্ষ্য নিয়ে আপনি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? সম্পত্তি তৈরি? নাকি ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে রিটার্ন নাকি কর বাঁচানো? দেখুন, একইসঙ্গে এই সবকটি উদ্দেশ্য পূরণ করা বেশ কঠিন। তবে এমন কি কোনো ফান্ড রয়েছে যার মাধ্যমে এই তিনটি লক্ষ্যই পূরণ করা সম্ভব?

10

আজকের আলোচনায় আমরা এমনই একধরনের মিউচ্যুয়াল ফান্ডের বিষয়ে কথা বলব যেখানে বিনিয়োগের ফলে ভালো সম্পত্তি তৈরির সম্ভাবনা যেমন আছে, সেইভাবেই করের বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। আমরা আজকে কথা বলব ELSS ফান্ড নিয়ে। 

ELSS ফান্ড কী?

ELSS-এর পুরো কথা হল Equity Linked Savings Scheme। ভারতে tax saving mutual fund হিসেবে পরিচিত ELSS ফান্ড। আয়কর ধারা 80C অনুযায়ী কর ছাড়ের সুবিধার পাশাপাশি equity investment-এর সুযোগ দেয় ELSS ফান্ড। ELSS-এর লক-ইন পিরিয়ড ৩ বছরের। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের পক্ষে বেশি রিটার্ন ও করছাড়ের সুবিধা পাওয়া যাবে এই ফান্ড থেকে। 

ELSS ফান্ডের বৈশিষ্ট্য

  • ৩ বছরের লক-ইন থাকে।
  • ফান্ডের অন্তত 80% investment ইক্যুইটিতে হয়। 
  • ধারা 80C-এর অধীনে ১.৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড়ের সুবিধা আছে ELSS ফান্ডে। 
  • ফান্ডটি আলাদা আলাদা ক্ষেত্রে ইক্যুইটিতে বিনিয়োগ করে। যার ফলে diversification হয়ে ঝুঁকি কমায়। 

কীভাবে কাজ করে ELSS ফান্ড?

ELSS ফান্ডকে একপ্রকার equity fund-ই বলা হয়, তবে এটি diversified ধরনের। মূলত লিস্টেড কোম্পানির স্টকে বিনিয়োগ করে এই ফান্ড। Diversified বলা হয় কারণ শুধুমাত্র একই ধরনের মার্কেট ক্যাপ বা একই ধরনের সেক্টরে বিনিয়োগ করে না এই ELSS ফান্ড। লার্জ, মিডিয়াম, স্মল প্রত্যেকটি মার্কেট ক্যাপে exposure থাকে এবং একাধিক সেক্টর জুড়ে বিনিয়োগ করে। দীর্ঘমেয়াদে যাতে capital appreciation করা সম্ভব হয়, সেই লক্ষ্য থাকে ELSS ফান্ডের। ফলে ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে equity exposure-এর সুযোগ দেয় এই ফান্ড। 

এছাড়াও বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে করছাড়ের সুযোগ রয়েছে, যদিও কত টাকা বিনিয়োগ করা যাবে তার কোনো ঊর্ধ্বসীমা নেই। 

9

কর ব্যবস্থা: 

আয়করের নিয়ম অনুযায়ী বার্ষিক ১.৫ লাখ টাকা বিনিয়োগের উপর কোনো কর প্রদান করতে হবে না। এছাড়া বাজেটে নতুন কর প্রস্তাবনার পর ELSS ফান্ডের ইউনিট ৩ বছর পর বিক্রি করলে তার উপর LTCG কর দিতে হবে 12.5% হারে যা আগে ছিল 10%। তবে LTCG অর্থাৎ Long Term Capital Gain যদি বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আগে কোনো কর দিতে হত না। তবে সেই ছাড় এখন বাড়িতে ১ লাখ ২৫ হাজার করা হয়েছে। অর্থাৎ যদি আপনার ১ বছরে capital gain ১ লাখ ২৫ হাজার টাকা হয় তাহলে আপনাকে কোনোরকম কর দিতে হবে না। তবে gain বা লাভ যদি তার বেশি হয় তাহলে 12.5% হারে কর দিতে হবে। 

কারা বিনিয়োগের কথা ভাবতে পারেন?

  • বেতনভোগী মানুষ যাঁরা নিজেদের করের বোঝা কমাতে চাইছেন এবং একই সাথে নিশ্চিত আয়ের বিনিয়োগ যেমন EPF, PPF ইত্যাদি থেকে বেশি রিটার্ন আশা করছেন তাঁরা ELSS-এ বিনিয়োগের কথা চিন্তা করতে পারেন। যদিও NPS-এও আপনি করছাড়ের সুবিধা পাবেন এবং সেখানেও রিটার্ন market-linked। তা সত্ত্বেও ELSS ফান্ডের একটি ইতিবাচক দিক হল এটির লক-ইন পিরিয়ড NPS-এর তুলনায় অনেকখানি কম। NPS-এ আপনি ৬০ বছরে গিয়ে টাকা তোলার সুযোগ পাবেন কিন্তু ELSS ফান্ডের লক-ইন মাত্র ৩ বছরের। 
  • এছাড়া নতুন বিনিয়োগকারী যাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহী তবে সঠিক স্টক বাছতে অপারগ তাঁরা ELSS ফান্ডে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। কারণ এখানে equity exposure-ও রয়েছে। পাশাপাশি আপনাকে নিজে থেকে স্টক বাছাই করতে হচ্ছে না। এছাড়াও যেহেতু diversified equity exposure পাওয়া যায় তাই ঝুঁকিও তুলনায় কম। এমনকি ৩ বছরের লক-ইন থাকায় স্বল্পমেয়াদের ওঠানামার কোনো প্রভাব ফান্ডের রিটার্নে পড়ে না। 

অন্যান্য স্থির আয়ের tax saving বিনিয়োগের সঙ্গে ELSS ফান্ডের তুলনা

বিনিয়োগELSS PPFNPSNSC5 year tax savings FD
লক-ইন পিরিয়ড৩ বছর১৫ বছর৬০ বছর বয়স পর্যন্ত৫ বছর৫ বছর
ঝুঁকিবেশিকমমাঝারি থেকে বেশিকমকম
রিটার্নবাজার সম্বন্ধীয়7.1% (বর্তমানে)বাজার সম্বন্ধীয়7.7% (বর্তমানে)5.5%-8.75% (ব্যাংক অনুযায়ী ভিন্ন হয়)
কর ছাড়বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনো কর দিতে হবে না। বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনো কর দিতে হবে না।বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনো কর দিতে হবে না।বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনো কর দিতে হবে না।বার্ষিক ১.৫ লাখ টাকার বিনিয়োগে কোনো কর দিতে হবে না।

ELSS ফান্ডের সুবিধা

তুলনামূলক আলোচনার পরে আমরা ELSS ফান্ডের কিছু অতিরিক্ত সুবিধা পাচ্ছি। যেমন–

কম লক-ইন পিরিয়ড:  আমরা দেখলাম অন্যান্য tax saving বিনিয়োগে কর ছাড় ELSS ফান্ডের মতো হলেও প্রতিটির ক্ষেত্রে লক-ইন পিরিয়ড বেশি এবং কয়েকটি লক-ইন অনেকটাই বেশি। সেই অনুপাতে ELSS ফান্ডের লক-ইন অনেকখানি কম। 

রিটার্ন বেশি:  অন্যান্য কর সুবিধা-যুক্ত বিনিয়োগের তুলনায় ELSS ফান্ডের রিটার্ন অনেকটাই বেশি। অতীতে ELSS ফান্ড দীর্ঘমেয়াদে ১৫% পর্যন্ত রিটার্ন দিয়েছে যা অন্যান্য tax saving বিনিয়োগের তুলনায় বেশি। ফলে আপনি যদি প্রতি মাসে ১০,০০০ টাকা শুধু ৩ বছর না রেখে আগামী ১০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে 15% রিটার্ন ধরে ১০ বছর পর আপনার অর্থের পরিমাণ দাঁড়াবে ২৭.৮৬ লাখ টাকা। 

ফলে আলোচনা শেষে আমরা দেখলাম লংটার্মে বিনিয়োগের জন্য ELSS ফান্ড একটি ভালো বিকল্প। এমনকি আপনি যদি lump sum বিনিয়োগ না-ও করেন তবুও SIP-র মাধ্যমে বিনিয়োগের সুযোগ রয়েছে ELSS ফান্ডে। তবে বিনিয়োগের আগে ফান্ডের অতীতের পারফরমেন্স, হোল্ডিং স্টক কী কী রয়েছে, ফান্ডের ম্যানেজমেন্ট ইত্যাদি দেখা আবশ্যক।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading