Article By – সুনন্দা সেন

ভারতের মিউচ্যুয়াল ফান্ডের সমিতি বা Association of Mutual Funds in India (AMFI)– এর মাসিক রিপোর্ট আজ প্রকাশ পেয়েছে। যেখানে দেখা গেছে যে জুলাই মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের প্রবাহ কমেছে। অন্যদিকে আবার SIP (Systematic Investment Plan)- এর প্রবাহ জুলাই মাসে তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। AMFI- এর তথ্যানুসারে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড (Equity Mutual Fund)- এর প্রবাহ ৯% হ্রাস পেয়েছে। তা ৫ বছরের সর্বনিম্ন স্তরে নেমে গেছে। তবে ডেট মিউচ্যুয়াল ফান্ডের প্রবাহ বেড়েছে। ১৬ টি ডেট ফান্ডের মধ্যে ১২ টি ডেট ফান্ড জুলাই মাসে বৃদ্ধি দেখেছে।
প্রথম বারের মতো SIP প্রবাহ ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তথ্য বলছে, মাসিক SIP প্রবাহ জুন মাসের ২১,২৬২ কোটি টাকা থেকে ১০% বেড়ে জুলাই মাসে ২৩,৩৩২ কোটি টাকা হয়েছে। AMFI- এর প্রকাশিত তথ্য আরও বলছে যে, সম্পদ ব্যবস্থাপনার (Assets Under Management) বা AUM– এর অধীনে জুলাই মাসের মোট মিউচ্যুয়াল ফান্ডের প্রবাহ ৬% বৃদ্ধি পেয়ে ৬৪.৬৯ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে। যা তার আগের মাসে অর্থাৎ জুন মাসে ৬০.৮৯ লক্ষ কোটি টাকা ছিল।
ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের মতো সেক্টরাল ফান্ড (Sectoral Fund)- গুলি টানা তিন মাসের বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাহে ১৮% হ্রাস পেয়েছে। সেক্টরাল ফান্ডটি জুলাই মাসে ১৮,৩৮৬ কোটি টাকা প্রবাহ পেয়েছে। যা জুন মাসে ২২,৩৫১ কোটি টাকার প্রবাহ পেয়েছিল। লিক্যুইড ফান্ড (Liquid Fund)- এর জুলাই মাসের প্রবাহ ৭০,০৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা জুন মাসে ৮০,৩৫৪ কোটি টাকার বহিঃপ্রবাহের বীপরিতে লাভ করেছে। জুলাই মাসে মানি মার্কেট ফান্ড ২৮,৭৩৮ কোটি টাকার প্রবাহের সাথে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং ক্রেডিট রিস্ক ফান্ডগুলি সবচেয়ে বেশি আউফ্লো জুলাই মাসে অনুভব করেছে, মোট ৫৪২ কোটি টাকার।
ITI- মিউচ্যুয়াল ফান্ডের ভার প্রাপ্ত CEO হিতেশ ঠক্কর বলেছেন, মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আগামী ৩-৪ বছরের মধ্যে ট্রিলিযন AUM এবং ১০০ মিলিয়ন বিনিয়োগকারীর মাইলফলকও অতিক্রম করবে। অন্যদিকে কোটাক মহিন্দ্রা AMC- এর মার্কেটিং এবং ডিজিটাল বিজনেসের ন্যাশনাল হেড মনীশ মেহতা বলেছেন, জুন মাসের তুলনায় জুলাই মাসে SIP প্রবাহ বেড়েছে। আর এর অন্যতম কারণ হল মার্কেটে NFO- এর তালিকাভুক্ত হওয়া।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। আর মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ঝুঁকি থাকে একটু কম।তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





