buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মে মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ইনফ্লো হ্রাস পেলেও NFO-তে দেখা গেছে বৃদ্ধি; কোন ক্যাপ থেকে এসেছে কত ইনফ্লো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI) কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, মে মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে নিট বিনিয়োগ ছিল ১৮,৯০৪.৫৬ কোটি টাকার। যা এপ্রিলের ২৪২৫.৩ কোটি টাকা থেকে ২১.৭% কম। এটি এপ্রিল ২০২৪ সালের পর থেকে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে আসা নিট বিনিয়োগের সর্বনিম্ন স্তর। মে মাসে ELSS ফান্ডে ৬৭৮ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। যা আগের মাসের তুলনায় বেশি। এছাড়াও থিম্যাটিক ফান্ড থেকে চলতি বছরের মে মাসে ২,০৫২.৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যা এপ্রিল মাসে ২,০০১ কোটি টাকার চেয়ে সামান্য বেশি।

July 18 New in article ads By Sir

অবশ্য মে মাসে মিউচ্যুয়াল ফান্ড ইন্ড্ডিস্ট্রির মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) বেড়ে ৭২.২ লক্ষ কোটি টাকাতে পৌঁছেছে, যা এপ্রিলে ₹৭০ লক্ষ কোটি ছিল। এছাড়া মে মাসে নিউ ফান্ড অফার (NFO) প্রবাহ বেড়ে ৪,১৭০ কোটি টাকাতে পৌঁছেছে, যা এপ্রিল মাসে ৩৫০ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। আবার মে মাসে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)- এর অবদান ২৬,৬৮৮ কোটি টাকাতে স্থিতিশীল ছিল। ডেট বিভাগে মে মাসে লিক্যুইডিটি ফান্ড থেকে রেকর্ড ৪০,২০৫.৪ কোটি টাকা ইনফ্লো লক্ষ্য করা গেছে। যা এপ্রিল মাসে ১.১৮ লক্ষ কোটি টাকা ছিল। কর্পোরেট ব্যাংক থেকে ১১,৯৮৩.৩ কোটি টাকা ইনফ্লো দেখা গেছে। যা এপ্রিল মাসে ৩৪৫৮.৪২ কোটি টাকা ছিল। অবশ্য প্যাসিভ ফান্ড ETFs এ তুলনামূলক ভাবে কম ইনফ্লো এসেছে। আবার গোল্ড ETF এ মে মাসে ইনফ্লো এসেছে ২৯২ কোটি টাকা। যা এপ্রিলে  ছিল ৫.৮২ কোটি টাকা।

ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে মোট ইনফ্লো মে মাে দাঁড়িয়েছে ১৮২৯৪.৫৬ কোটি টাকা। যা এসেছে ওই বিভাগে মিউচ্যুয়াল ফান্ডে লার্জ ক্যাপ থেকে, মিডক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড থেকে। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে মে মাসে কোন ক্যাপ থেকে কত ইনফ্লো এসেছে। 

মে , ২০২৫এপ্রিল ২০২৫
লার্জ ক্যাপ১২৫০.৫ কোটি টাকা২৬৭১.৪৬ কোটি টাকা
মিড ক্যাপ২৮০৮.৭ কোটি টাকা৩৩১৩ কোটি টাকা
স্মল ক্যাপ৩২১৪ কোটি টাকা৩৯৯৯.৯৫ কোটি টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading