Article By – সুনন্দা সেন

দ্বিতীয় মাসের পতনের সাথে সাথে শেষে তীব্রভাবে হ্রাসের সম্মুখীণ ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড। অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া বা AMFI কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ইক্যুইটি ফান্ডগুলিতে নিট বিনিয়োগ ২৪,৬৯০ কোটি টাকায় নেমেছে। যা তার আগের মাসে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩০,৪২১ কোটি টাকা থেকে প্রায় ১৯% কম। যা ২০২৫ সালের আগস্টের মাসিক ২২% পতনের পর সর্বোচ্চ হ্রাসের হার। এটি ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক মাসগুলিতে ইক্যুইটির প্রতি বিনিয়োগকারীদের উৎসাহ হ্রাস পাচ্ছে। যেখানে একই সময় ডেট ফান্ডগুলি ১.৫৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা জানিয়েছে।
ইক্যুইটি সেভিংস ফান্ড এবং কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে যথাক্রমে ২১১ কোটি টাকা এবং ১.৮৪ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্য করা গেছে। অন্যান্য স্কিম, যার মধ্যে ইনডেক্স ফান্ড, ETF ফান্ড এবং ফান্ড অফ ফান্ডের মতো প্যাসিভ বিভাগ অন্তর্ভুক্ত রয়েছেল তাদের রিপোর্টও প্রকাশ করেছে AMFI। জানা যাচ্ছে যে ওই স্কিমগুলির অক্টোবর মাসে মাসিক বিনিয়োগ ১৩% কমে ১৬,৬৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা সেপ্টেম্বর মাসে ১৯,০৫৬ কোটি টাকা ছিল। তবে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গেছে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড বিভাগে।
দেশের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের কোন স্কিমে কত বিনিয়োগ হয়েছে এবং কোন স্কিমে বিক্রয় লক্ষ্য করা গেছে তা দেখে নেওয়া যাক। –
| স্কিমের নাম | নেট বিক্রয় / ক্রয়ের পরিমাণ |
| মাল্টি ক্যাপ ফান্ড | ২,৫০০.৪৩ কোটি টাকা |
| লার্জ ক্যাপ ফান্ড | ৯৭১.৯৭ কোটি টাকা |
| লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড | ৩,১৭৭.০৭ কোটি টাকা |
| মিড ক্যাপ ফান্ড | ৩,৮০৭.১১ কোটি টাকা |
| স্মল ক্যাপ ফান্ড | ৩,৪৭৬.০৪ কোটি টাকা |
| ডিভিডেন্ট ইয়েল্ড ফান্ড | -১৭৮.৯৬ কোটি টাকা |
| ভ্যালু ফান্ড / কন্ট্রা ফান্ড | ৩৬৮.৩৯ কোটি টাকা |
| ফোকাসড ফান্ড | ৯৩৯.০৬ কোটি টাকা |
| সেক্টরাল / থিম্যাটিক ফান্ড | ১,৩৬৬.১৬ কোটি টাকা |
| ELSS ফান্ড | -৬৬৫.৬৬ কোটি টাকা |
| ফ্ল্যাক্সি ক্যাপ ফান্ড | ৪,৯২৮.৭১ কোটি টাকা |
| টোটাল (মোট) | ২৪,৬৯০ কোটি টাকা |




