Article By – সুনন্দা সেন

অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা AMFI-এর তথ্য অনুসারে, গত মাসে অর্থাৎ অক্টোবরে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের প্রবাহ ২১.৭% বৃদ্ধি পেয়ে ৪১,৮৬৫.৪ কোটিতে পৌঁছেছে। যা তার আগের মাসে (সেপ্টেম্বর মাসে) ৩৪,৩৯৩ কোটি টাকা ছিল। এটি একাধিক ফান্ড বিভাগ জুড়ে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির থেকেই এসেছে। বিশেষ করে লার্জ ক্যাপ ফান্ডগুলি দ্বিগুণেরও বেশি প্রবাহ দেখেছে। তাই তা আগের মাসের ১,৭৬৯ কোটি থেকে বেড়ে ৩,৫৫২.৩ কোটি হয়েছে।
একইভাবে মিডক্যাপ ফান্ডগুলি সেপ্টেম্বর মাসের ৩,১৩০ কোটি টাকা থেকে বেড়ে ৪,৬৮৩ কোটি টাকার রেকর্ড প্রবাহ পেয়েছে। এছাড়া স্মলক্যাপ ফান্ডগুলিতেও দেখা গেছে শক্তিশালী প্রবাহ। ফান্ডগুলি ৩,৭৭২ কোটি টাকা আকৃষ্ট করেছে। যা আগের মাসে ৩,০৭১ কোটি টাকা ছিল। পাশাপাশি হাইব্রিড ফান্ড ইনফ্লো ১৬,৮৬৩.৩ কোটিতে পৌঁছেছে। যা আগের মাসে ৪,৯০১ কোটি ছিল। সেক্টরাল এবং থিম্যাটিক ফান্ডগুলির পারফর্ম্যান্স খারাপ হয়েছে। তারা ১২,২৭৮.৮ কোটি টাকার প্রবাহ দেখেছে। যা তার আগের মাসে ১৩,২৫৫ কোটি টাকা ছিল।
স্থির আয়ের বিভাগগুলি উল্লেখযোগ্য অবস্থায় রয়েছে। লিক্যুইডিটি ফান্ডগুলি ৮৩,৮৬৩.৩ কোটি টাকার রেকর্ড ইনফ্লো পেয়েছে। যা আগের মাসে মাত্র ৭২,৬৬৬ কোটি টাকা ছিল। ক্রেডিট রিক্স ফান্ডগুলি বহিঃপ্রবাহের (outflow) অভিজ্ঞতা অব্যাহত রেখেছে। যদিও অংকের পরিমাণ সেপ্টেম্বর মাসের ৪৮৪ কোটি টাকার থেকে কিছুটা কমে ৩৫৭.৮ কোটি টাকা হয়েছে। এক্সচেঞ্জ – ট্রেডেড ফান্ডে বা EFFs-এর প্রভাব সেপ্টেম্বর মাসের মাত্র ৩৮১ কোটি থেকে বেড়ে অক্টোবরে ১৩,৪৪১.৮ কোটি টাকায় পৌঁছেছে। ট্যাক্স সেভিংস অপশনগুলিতে ইক্যুইটি লিংকড সেভিংস স্কিম ELSS-এর সেপ্টেম্বরের ৩৪৯ কোটি টাকা থেকে বহিঃপ্রকাহ বেড়ে ৩৬২ কোটি টাকা হয়েছে, বিনিয়োগের সাথে।
অন্যদিকে কর্পোরেট বন্ড ফান্ডগুলি স্থির প্রবাহ বজায় রেখেছে। আগের মাসের ৫,০৩৯ কোটি টাকার থেকে কমে সংগ্রহ হয়েছে ৪,৬৪৪.৪ কোটি টাকা। সামগ্রিক ভাবে মিউচ্যুয়াল ফান্ড জুড়ে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM অক্টোবরে সামান্য বেড়ে ৬৭.২৫ লক্ষ কোটি টাকা হয়েছে। যা সেপ্টেম্বর মাসে ৬৭.০৯ লক্ষ কোটি টাকা ছিল।




