buzywithinfoBuzy With Info
Everything About Business
NFO

ডেট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর, নতুন ফান্ড লঞ্চ করলো ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ইন্ডিয়া! NFO সহ ফান্ডটির বিষয় জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ভারতের শীর্ষস্থানীয় বিদেশী ফান্ড হাউসগুলির মধ্যে একটি। যা বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ড স্কিম পরিচালনা করে। এটি ৩১ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বব্যাপী ১.৬৩ ট্রিলিয়ন ডলার সম্পদের তত্ত্বাবধান করে। যা সম্পদ শ্রেণীতে দক্ষতা প্রদান করে। এবার বিদেশী ফান্ড হাউসের দেশীও হাউস ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ইন্ডিয়া ‘ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া লং ডিউরেশন ফান্ড (FILDrF)’ চালু করেছে। 

7 3

একটি ওপেন-এন্ডেড ডেট ফান্ড। যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকে লক্ষ্য করে বানানো। যে সকল বিনিয়োগকারীরা তিন বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য ডিজাইন করা। এই ডেট ফান্ডটি তহবিল বিনিয়োগের ক্ষেত্রে সরকারী বন্ড, কর্পোরেট বন্ড এবং ট্রেজারি বিল এবং ডিপোজিট সার্টিফিকেটের মতো অর্থ বাজারের বা মানি মার্কেট উপকরণগুলিতে ফোকাস করবে৷ নতুন ফান্ডের নিউ ফান্ড অফার (NFO) ২০ নভেম্বর, ২০২৪-এ খোলা হয়েছে এবং ৪ ডিসেম্বর, ২০২৪-এ বন্ধ করা হবে৷ 

চলুন তবে বিনিয়োগ করার আগে  ‘ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া লং ডিউরেশন ফান্ড’ – এর বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্রতিবেদনে আমরা ফান্ডটির বৈশিষ্ট্য এবং সুবিধা একত্রিত ভাবে আলোচনা করবো। পাশাপাশি ফান্ডের অভ্যন্তরীন গুরুত্বপুর্ন বিষয় সকলের সামনে তুলে ধরবো। যেমন ধরুন : 

  • ফান্ডটি ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি এবং মূলধন বৃদ্ধিকে লক্ষ্য করে।
  • নতুন বিনিয়োগের জন্য ন্যূনতম বিনিয়োগ পরিমাণ হলো ৫,০০০ টাকা এবং অতিরিক্ত কেনাকাটার জন্য ১,০০০ টাকা।
  • SIP এর মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে নূন্যতম বিনিয়োগ সীমা হবে মাসিক ৫০০ টাকা। 
  • এই ফান্ডের ক্ষেত্রে কোনো প্রকার এক্সিট লোড দিতে হবে না। 
  • CRISIL দীর্ঘ মেয়াদী ডেট A-III সূচকের বিপরীতে ‘ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া লং ডিউরেশন ফান্ড’ বেঞ্চমার্ক করা হবে।
  • এটি পরিচালনা করবেন ইন্ডিয়া ফিক্সড ইনকামের বিশেষজ্ঞ পোর্টফোলিও ম্যানেজার চাঁদনি গুপ্তা এবং অনুজ তাগরা।
  • ফান্ডটি ৪ ডিসেম্বর, ২০২৪-এ নিয়মিত লেনদেনের জন্য পুনরায় খোলা হবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading