buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

Front-running কী? কীভাবে মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টারদের এটি প্রভাবিত করে?

২০২৪-এর জুন মাসে Quant Mutual Fund-এর বিরুদ্ধে front-running-এর খবর সামনে এসেছিল। সেবি সন্দেহ করেছিল প্রায় ৯৩ হাজার কোটির front-running হয়েছে ফান্ডটিতে। এর আগেও Axis fund-এর বিরুদ্ধে এই ধরনের front-running-এর প্রমাণ মিলেছিল। কিন্তু জানেন কি আসলে front-running কী? কীভাবে বিনিয়োগকারীদের এটি প্রভাবিত করে? আসুন জেনে নিই। 

9

Front-running কী এবং কীভাবে কাজ করে?

মিউচ্যুয়াল ফান্ড, শেয়ার বাজারে বড় আকারের buying এবং selling-এর সঙ্গে জড়িত থাকে। এবং এই কেনাবেচা করা হয় বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে। যখন এই ধরনের মধ্যস্থতাকারীরা নিজেদের পদের অপব্যবহার করে শুধুমাত্র মুনাফার কারণে তখনই সেটাকে front-running বলে। এই ধরনের intermediaries বা মধ্যস্থতাকারীদের কাছে buying বা selling-সংক্রান্ত তথ্য থাকে।

যখনই মিউচ্যুয়াল ফান্ডের মতো কোনো বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার বাজারে ট্রেড এক্সিকিউট করে, তখন শেয়ারের দামে তার প্রভাব পড়ে, শেয়ারের দাম বেড়ে যায়। আর front-running-এর সময়ে ফান্ড হাউস নিজে বা অন্য কোনো মধ্যস্থতাকারী যেমন ব্রোকার বা ডিলার এই আসন্ন ট্রেডের কথা ফাঁস করে দেয়। সেই তথ্য কাজে লাগিয়ে বড় কোনো সংস্থা মিউচ্যুয়াল ফান্ডের সেই ট্রেডের আগে শেয়ার বাজারে সেই নির্দিষ্ট শেয়ারে পজিশন হোল্ড করে, যাতে ফান্ড হাউসের নির্দিষ্ট সেই ট্রেডটি হওয়ার পর নিজে profit book করতে পারে। এইধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি এবং শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থাতে যথেষ্ট প্রভাব ফেলে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক front-running আসলে হয় কীভাবে।

ধরুন কোনো mutual fund ২০,০০০ কোটির মার্কেট ক্যাপযুক্ত একটি কোম্পানিতে ১০০ কোটির বিনিয়োগ করতে চলেছে। এবার ওই ফান্ড হাউসেরই কোনো এক প্রভাবশালী ব্যক্তি সেই ডিলটির আগে নিজে ওই কোম্পানিতে ১ কোটি টাকা ইনভেস্ট করলেন। ফান্ড হাউসের ডিলটির পর শেয়ারের দাম যদি 2%-ও বাড়ে তাহলেও ওই ব্যাক্তি ১ লাখ টাকা প্রফিট করবেন। 

July 18 New in article ads By Sir

কীভাবে ধরা যাক front-running?

SEBI বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যেমন ডেটা অ্যানালিটিক্স, অ্যালগোরিদম ইত্যাদি ব্যবহার করে front-running-এর মতো ঘটনা ধরতে পারে। যেহেতু এখন প্রায় সব ট্রেডিং-ই অনলাইনে হয়, তাই এই ধরনের বেআইনি কাজ ধরা এখন অনেক সহজ। 

সাধারণ বিনিয়োগকারীদের উপর এর কেমন প্রভাব পড়ে?

→ Front-running-এর কারণে যেহেতু কৃত্রিমভাবে শেয়ারের দাম বেড়ে যায় তাই সাধারণ বিনিয়োগকারীকে বেশি দামে সিকিউরিটি কিনতে হয়। 

→ এই ধরনের খবর সামনে এলে সাধারণ বিনিয়োগাকরীদের বাজারের স্বচ্ছতার প্রতি ভরসা নষ্ট হয়ে যায়। 

→ কোনো ফান্ডের বিরুদ্ধে এমন ঘটনার কথা জানা গেলে সেই ফান্ডটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। হয়তো ফান্ড ম্যানেজার কোনওভাবে যুক্ত নন তবুও তাঁর স্বচ্ছতা, ফান্ডটির পরবর্তী ম্যানেজমেন্ট-সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মনে সন্দেহ জাগে। 

নিয়ন্ত্রণ ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা হয়েছে front-running বন্ধ করতে?

সংবেদনশীল কোনো তথ্যের অব্যবহার যাতে না হয় তাই সেবি ইনস্টিটিউশনাল মেকানিজম তৈরির কথা ঘোষণা করেছে যাতে front-running-এর মতো ঘটনার উপর নজরদারি চালানো যায় এবং সেটাকে ইন্টারনালি রোধ করা যায়। এমনকি মিউচ্যুয়াল ফান্ডের মুখ্য অফিসারদেরও কঠোর আইনের আওতায় আনার কথা বলা হয়েছে সেবির তরফে। এছাড়াও Amfi অর্থাৎ Association of Mutual Funds of India, front-running রোধে SOP অর্থাৎ Standard Operating Procedure গঠনের প্রক্রিয়া চালু করতে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading