buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual Fund

MF মার্কেটে বিনিয়োগকারীদের দারুণ সুযোগ! কত তারিখ পর্যন্ত থাকবে নতুন ফান্ডের NFO- এর সুযোগ? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে।

5

এবার তালিকায় নাম লিখিয়েছে জনপ্রিয় অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড (Axis Mutual Fund) লঞ্চ করলো ‘অ্যাক্সিস কনজাম্পশন ফান্ড (Axis Consumption Fund)। মিউচ্যুয়াল ফান্ড এবং বাজার বিশেষজ্ঞদের মতে অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ডটি বাজারে পারফর্ম করার জন্য প্রস্তুত। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটি অন্যতম বিনিয়োগ বিকল্প হয়ে উঠতে পারে। 

আপনি অ্যাক্সিস কনজাম্পশন ফান্ডের NFO- এর বিনিয়োগ করতে চান? তাহলে এক্ষুনি দেখে নিন ফান্ডটি এবং NFO– এর বিষয় বিস্তারিত।–

  1. অ্যাক্সিস কনজাম্পশন ফান্ডের NFO সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে। আর এই সুবিধা পাওয়া যাবে ৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। 
  1. ফান্ডটি একটি ওপেন – এন্ডেড ইক্যুইটি স্কিম। 
  1. অ্যাক্সিস গ্রুপের এই থিম্যাটিফ ফান্ডটিকে নিফটি ইন্ডিয়া কনসুমপশন (NIFTY India Consumption) TRI- এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে। 
  1. ফান্ডটি পরিচালনার দায়িত্বে রয়েছেন হিতেশ দাস, শ্রেয়শ দেবালকার এবং কৃষ্ণা নারায়ন। 
  1. অ্যাক্সিস কনজাম্পশন ফান্ড FMCG, অটোমোবাইল, টেলিকমিউনিকেশন, হেল্থ কেয়ার এবং রিয়েল এস্টেটে তহবিল ব্যয় করবে বলে জানা যাচ্ছে। 
New in article ads By Sir 1
  1. বিনিয়োগকারীরা এই ফান্ডে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। তারপরে ১টাকার গুণিতকে বিনিয়োগ করার সুযোগ পাবেন। 
  1. কোনো বিনিয়োগকারী ১২ মাস হওয়ার আগে টাকা তুলে নিতে চাইলে অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড ১% এক্সিট লোড চার্জ করে। তবে মোট বিনিয়োগে ১০%- এর উপর কোনো প্রকার এক্সিট লোড লাগু হয় না। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে ও ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading