Article By – সুনন্দা সেন

চলতি বছরের আট মাসের মধ্যে ৩০টিরও বেশি নতুন মিউচ্যুয়াল ফান্ডের লঞ্চ সম্পন্ন হয়েছে মিউচ্যুয়াল ফান্ড বাজারে। ছোট – বড়ো জনপ্রিয় ফান্ড হাউসগুলি নতুন ফান্ড লঞ্চ করার সাথে NFO – এর সুবিধাও দিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো জনপ্রিয় ফান্ড হাউস ‘কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড’। সম্প্রতি এই ফান্ড হাউস নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ করার জন্য সেবির কাছে ড্রাফ্ট জমা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড হাউস চলতি বছরেই নতুন ফান্ড লঞ্চ করবে এবং তাতে বিনিয়োগে লাভ রয়েছে। কারণ:-
- নতুন ফান্ডটি একটি ‘এথিকাল ফান্ড’ ফান্ড। তাই ফান্ডটির নাম রাখা হয়েছে ‘কোয়ান্টম এথিকাল ফান্ড’।
- যা আদপে একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম।
- স্কিমটি বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE 500 শরীয়াহ টোটাল রিটার্ন ইন্ডেক্স (Shariah Total Return Index)- এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- স্কিমটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফান্ড ম্যানেজার চিরাগ মেহতা (Chirag Mehta)।
- এককালীন বিনিয়োগের ক্ষেত্রে নূন্যতম সীমা ধার্য করা হয়েছে ৫০০ টাকা।
- SIP- এর ক্ষেত্রেও বিনিয়োগ নূন্যতম সীমা ধার্য করা হয়েছে ৫০০ টাকা। তবে এই ক্ষেত্রে নূন্যতম ১২টি কিস্তি প্রদান করতে হবে।
- ফান্ডটি ইক্যুইটি এবং ইক্যুটি সম্পর্কিত উপকরণে বিনিয়োগ করবে।
ফান্ডটি সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করবে না যেগুলি অ্যালকোহল, জুয়া, তামাক, অশ্লীল বিনোদন, চলচ্চিত্র এক্সিজিবিশন, মিডিয়া ব্রডকাস্টিং এবং কনটেন্ট ও চলচ্চিত্র প্রোডাকশন এবং ডিসট্রিবিউশন থেকে মুনাফা সংগ্রহ করে থাকে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ মহলের মতামত হলো, ঝুঁকি, মেয়াদ সহ সমস্ত বিষয় বিবেচনা করে তবেই এই ফান্ডটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




