buzywithinfoBuzy With Info
Everything About Business
HDFC mutual fund

বিনিয়োগকারীদের জন্য ডবল ধামাকা! কোন কোন ফান্ড লঞ্চ করতে চলেছে HDFC মিউচ্যুয়াল ফান্ড?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতিকালে বিনিয়োগের অন্যতম বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো HDFC মিউচ্যুয়াল ফান্ড। একটি নয় দেশীয় ফান্ড হাউসটি দুটি নতুন ফান্ড লঞ্চ করতে চলেছে। SEBI- র কাছে জমা পড়েছে নিউ ফান্ড ডকুমেন্টসের ড্রাফ্ট। 

5 2

HDFC মিউচ্যুয়াল ফান্ডের দুটি ফান্ড হল HDFC নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইনডেক্স ফান্ড এবং HDFC কমোডিটিস ফান্ড। চলুন তবে ফান্ড দুটির বিষয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। :- 

  1. HDFC নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইনডেক্স ফান্ড:  ফান্ডটি আদপে একটি ইনডেক্স ফান্ড। যা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইন্ডেক্স বা TRI- কে ট্র্যাক করবে। ফান্ডটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে। আর তার পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মান মোরাখিয়া এবং অর্জুন আগরওয়াল। ফান্ডে বিনিয়োগের নূন্যতম সীমা ধার্য্য করা হয়েছে ১০০ টাকা। 
  1. HDFC কমোডিটিজ ফান্ড:  এটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি ফান্ড। যা বিনিয়োগ করবে কমোডিটি এবং কমোডিটি সংক্রান্ত সেক্টরে। ফান্ডটি কমোডিটিজ ইন্ডেক্সের বিপরীতে বেঞ্চমার্ক করা হবে। ফান্ডটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক পোদ্দার এবং ধ্রুব মুচ্ছল। ফান্ডে বিনিয়োগের নূন্যতম সীমা ধার্য্য করা হয়েছে ১০০ টাকা। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading