buzywithinfoBuzy With Info
Everything About Business
mutual fund

ইক্যুইটি বা মিউচ্যুয়াল ফান্ডের মতো আর্থিক সম্পদে কীভাবে ক্যাপিটাল গেইন চার্জ করা হয়? রইল সেই হদিশ

যদি আপনি একজন অ্যাক্টিভ ইনভেস্টর হন এবং প্রায়শই বন্ড, মিউচ্যুয়াল ফান্ড বা ইক্যুইটি সেল করে লাভ করে থাকেন, তাহলে সিকিউরিটি সেলের এই transaction-গুলোর জন্য আপনাকে কত টাকা কর দিতে হয় সেই বিষয়ে আপনার জানা উচিত। এই ধরনের কর capital gain tax-এর আওতায় পড়ে। আপনি অ্যাসেটগুলি বিক্রির আগে কতদিন হোল্ড করে রেখেছিলেন তার ভিত্তিতে এই ট্যাক্স short-term হবে নাকি long-term সেই বিষয়টি নির্ভর করছে। এই আলোচনায় আমরা capital gain tax-এর বিষয়ে বিশদে জানব। 

২০২৪ সালের বাজেটে capital gain tax-এর গঠনে আমূল পরিবর্তন আনা হয়েছে। যাতে করদাতাদের কাছে করের বিষয়টি আরও সহজ করা যায় সেই কারণে ট্যাক্স রেটের পরিবর্তন থেকে শুরু করে কর ছাড়ের সীমা— প্রতি ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে। ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল দুইধরনের অ্যাসেটের ক্ষেত্রেই ট্যাক্স রেট প্রায় সমান, তবে হোল্ডিং পিরিয়ডের ওপর নির্ভর করছে capital gain-কে short-term বলা হবে নাকি long-term। এবং এই দুইধরনের অ্যাসেট ক্লাসের হোল্ডিং পিরিয়ড আলাদা। ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে ১ বছরের বেশি হোল্ডিংকে লং টার্ম ধরা হয়, আর নন ফিনান্সিয়াল অ্যাসেট যেমন প্রপার্টি বা গোল্ডের ক্ষেত্রে ২ বছরের বেশি হোল্ডিংকে লং টার্ম ধরা হয়।

11

চলুন এবার দেখে নেওয়া যাক সময়ের হিসেবে আর্থিক সম্পদ বিক্রিতে বর্তমানে ট্যাক্সের নিয়ম কী: 

→ টাইম পিরিয়ড : ১ বছরের বেশি সময়ের জন্য কোনো আর্থিক সম্পদ হোল্ড করে রেখে বিক্রয় করলে, সেই লাভকে দীর্ঘ মেয়াদি মূলধনী লাভ বা long term capital gain বলে। ১ বছরের কম সময়ে হোল্ড করে বিক্রি করলে সেই লাভকে short term capital gain বা স্বল্প মেয়াদি মূলধনী লাভ বলে। তবে লং বা শর্ট টার্মের এই হিসাবটি debt fund বা লিস্টেড নয় এমন বন্ডের ক্ষেত্রে কার্যকর নয়। 

→ LTCG rate : ইক্যুইটি অর্থাৎ স্টকের মতো কোনো আর্থিক সম্পদ ১ বছরের বেশি হোল্ড করার পর বিক্রি করলে LTCG tax হিসেবে 12.5% কর দিতে হবে।

STCG rate : তালিকাভুক্ত বা লিস্টেড ইক্যুইটি, ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি ১ বছরের কম হোল্ড করে বিক্রি করলে STCG ট্যাক্স হিসেবে 20% কর দিতে হবে।

→ কর ছাড় : উক্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স শুধুমাত্র সেই সময়ই লাগু হবে যখন আপনার এক বছরে গেইন বা লাভ ১.২৫ লাখ টাকার বেশি হবে। বছরে লাভ এর কম হলে কোনোরকম কর দিতে হবে না। 

→ Debt mutual fund : আমরা আগেই জানিয়েছি যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের এই হিসাবটি debt এবং তালিকাভুক্ত নয় এমন বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে এক নয়, কিছুটা অন্য রকম। এইরকমের debt security-র ক্ষেত্রে হোল্ডিং পিরিয়ড যাই হোক না কেন করদাতার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী প্রযোজ্য কর তাঁকে দিতে হবে। 

8 3

সোনা বিক্রয়ে কর : সোনা যেহেতু একটি নন ফিনান্সিয়াল অ্যাসেট তাই এটি যদি ২ বছরের বেশি হোল্ড করে সেল করা হয় তাহলে LTCG হিসেবে 12.5% কর দিতে হবে। আর যদি ২ বছরের আগেই বিক্রি করা হয়, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ধরা হবে আর এই ধরনের লাভ মোট আয়ের সঙ্গে যুক্ত হয়ে স্ল্যাব রেট অনুযায়ী কর ধার্য হবে।

২০২৪-এর বাজেটে capital gain-এর নিয়মে মূল পরিবর্তনগুলি: 

  • ইক্যুইটিতে LTCG ট্যাক্স 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়েছে।
  • STCG ট্যাক্স 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে।
  • কর ছাড়ের সীমা ১ বছরে ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১.২৫ লাখ করা হয়েছে। অর্থাৎ ১ বছরে যদি আপনার ক্যাপিটাল গেইন হয় ১ লাখ টাকা তাহলে কোনোরকম কর দিতে হবে না। কিন্তু যদি ক্যাপিটাল গেইন হয় ১.৫ লাখ টাকা তাহলে (১.৫ লাখ – ১.২৫ লাখ) = ২৫০০০ টাকার ওপর আপনাকে 12.5% হারে কর দিতে হবে, অর্থাৎ ৩১২৫ টাকা কর দিতে হবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading