buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

অনলাইনে কীভাবে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন?

বর্তমানে বিনিয়োগকারীদের কাছে মিউচ্যুয়াল ফান্ডের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিগত কয়েক বছরে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের নানা ধরনের বিনিয়োগের সুযোগ দিয়েছে। আপনিও যদি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে ভালো রিটার্নের সুযোগ নিতে চান তাহলে আপনাকে জানতে হবে কীভাবে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয়।

11

বিগত কয়েক বছরে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ যেমন বেড়েছে তেমনই সহজ হয়েছে বিনিয়োগ পদ্ধতি। আপনি কোন ফান্ডে বিনিয়োগ করতে চান সেটি একবার নির্বাচন করার পর খুব সহজেই অনলাইন বা অফলাইন মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। আজকের আলোচনায় আমরা মূলত অনলাইন মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ নিয়েই কথা বলব, তবে তার আগে ছোটো করে অফলাইনে কীভাবে বিনিয়োগ করবেন সেই বিষয়ে জানিয়ে রাখি।

অফলাইনে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ : 

আপনি মিউচ্যুয়াল ফান্ডে হাউসের নিকটতম শাখায় যোগাযোগ করে অথবা মিউচ্যুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে অফলাইনে বিনিয়োগ করতে পারেন। আপনাকে একটি আবেদনপত্র এবং তার সঙ্গে জরুরি কিছু নথি যেমন পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, একটি ক্যান্সেলড চেক ইত্যাদি জমা করতে হবে। এরপর বিনিয়োগের অর্থ জমা করলে আপনার বিনিয়োগ পদ্ধতিটি সম্পূর্ণ হবে। 

অনলাইনে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ : 

এবার যদি আপনি মিউচ্যুয়াল ফান্ডের অফিস কিংবা ফান্ড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিনিয়োগের ঝক্কি না নিতে চান তাহলে আপনার সুবিধা অনুযায়ী বাড়িতে বসে অনলাইনে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। 

অনলাইনে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতিগুলি হল: 

(I) সরাসরি মিউচ্যুয়াল ফান্ড হাউসের মাধ্যমে অনলাইন বিনিয়োগ : 

আপনি সরাসরি বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ড হাউসের নির্ধারিত ওয়েবসাইট বা অফিশিয়াল অ্যাপ থেকে অনলাইনে ফান্ড ইউনিট কিনতে পারেন। তবে প্রথমবারের জন্য বিনিয়োগ করার সময় আপনাকে KYC করতে হবে। একবার KYC-র পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

তার পদ্ধতিটি হল :

– নিজের নাম, যোগাযোগের মাধ্যম, ঠিকানা, মেইল ইত্যাদি দিয়ে ওই ফান্ড হাউসে একটি অ্যাকাউন্ট খুলুন। 

– এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যেমন, কোন স্কিমে বিনিয়োগ করতে চাইছেন, lump sum নাকি SIP করতে চাইছেন, কতটা amount জমা করবেন, SIP হলে প্রতি মাসে না তিন মাস অন্তর টাকা জমা করবেন সেটি নিশ্চিত করুন।

5 2

– যে ব্যাংকের মাধ্যমে টাকার লেনদেন হবে তার বিস্তারিত বিবরণ দিন এবং mode of payment কী হবে অর্থাৎ ডেবিট কার্ড নাকি নেট ব্যাংকিং সেই বিষয়টি উল্লেখ করুন। ব্যাংকের সঙ্গে অটো ম্যান্ডেট চালু করতে পারেন, যাতে নির্দিষ্ট দিনে ব্যাংক থেকে টাকা নিজে থেকেই কেটে যায়।

– এরপর সব কিছু একবার মিলিয়ে নিয়ে transactionটি সম্পূর্ণ করুন।

(II) স্টক ব্রোকারের মাধ্যমে অনলাইনে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ : 

আপনি আপনার স্টক ব্রোকারের মাধ্যমেও মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এর জন্য আপনাকে ব্রোকিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং পছন্দমতো ফান্ড বাছতে হবে। এরপর কত টাকা বিনিয়োগ করতে চান সেটি নির্দিষ্ট করে transaction সম্পূর্ণ করুন। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর ইউনিট allot হলে আপনি নিজের demat account-এ ফান্ডটি দেখতে পারবেন। Broking platform-এর মাধ্যমে বিনিয়োগ করলে শুধুমাত্র একটিবার লগ ইন করেই আপনার সবকটি ফান্ডের বিনিয়োগ এক জায়গায় দেখতে পারবেন। 

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময় আপনাকে ফান্ডের প্ল্যান অর্থাৎ সেটি direct plan নাকি regular plan-এর অধীনে সেটি দেখে নিতে হবে। Direct plan-এর মধ্যে কোনো ডিস্ট্রিবিউটর বা এজেন্ট থাকে না, ফলে এর expense ratio কম থাকে কারণ direct plan-এর ক্ষেত্রে কোনো অতিরিক্ত কমিশনের ব্যাপার থাকে না। সুতরাং অনলাইন বা অফলাইন যেভাবেই বিনিয়োগ করুন না কেন, ফান্ড নির্বাচনের আগে অবশ্যই দেখে নিন সেটি direct plan-এর মিউচ্যুয়াল ফান্ড কিনা। এছাড়াও সরাসরি মিউচ্যুয়াল ফান্ড হাউসের মাধ্যমে বিনিয়োগ না করে যদি আপনি broking platform বা অন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে দেখতে হবে সেই প্লাটফর্মটি SEBI দ্বারা রেজিস্টার্ড কিনা। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading