buzywithinfoBuzy With Info
Everything About Business
Index

কীভাবে Nifty 50 Index Fund-এ বিনিয়োগ করবেন? জেনে নিন

বাজার ঊর্ধ্বমুখী থাকলে বা অনুকূল থাকলে সরাসরি ইক্যুইটিতে বিনিয়োগ লাভজনক। তবে এর ঠিক উল্টোটা অর্থাৎ যখন বাজার নিম্নগামী হয় তখন কী হয়? Bear market-এ equity-র ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। সেই কারণে ঝুঁকি ও মুনাফার মধ্যে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন ভালো রিটার্ন দিতে সাহায্য করে, তেমনই এতে ঝুঁকিও থাকে বেশি। রিটার্নের পাশাপাশি ঝুঁকি প্রবণতা অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

11

এর জন্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে index fund-এ বিনিয়োগ করা যেতে পারে। Nifty 50 index fund-টি Nifty ইনডেক্সের মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে শীর্ষ ৫০টি কোম্পানিতে বিনিয়োগ করে। আমরা আজকে আলোচনা করব Nifty 50 Index Fund-এর বিষয়ে এবং এই ফান্ডে বিনিয়োগের সুবিধা কী সেই বিষয়ে।

Nifty 50 Index Fund কী?

Index fund আসলে স্টক মার্কেটের কোনো ইনডেক্স বা সূচকের পারফরমেন্স ট্র্যাক করে। Nifty 50 Index Fund হল একটি প্যাসিভ মিউচ্যুউয়াল ফান্ড যা Nifty 50 index-এ তালিকাভুক্ত কোম্পানির স্টকে বিনিয়োগ করে। Nifty 50 Index-এর ৫০টি কোম্পানি যে অনুপাতে, যতটা weightage-এ রয়েছে Nifty 50 Index Fund-এও ঠিক একই অনুপাত ও weightage-এ থাকবে। মার্কেট পরিস্থিতি যা-ই থাকুক না কেন এই ফান্ড nifty 50 index-এর ফলাফল ট্র্যাক করে।

তথাকথিত সাধারণত মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলিতে ফান্ড ম্যানেজার ফান্ডের লক্ষ্য ও বিনিয়োগ কৌশল অনুযায়ী অ্যানালাইস করে স্টক নির্বাচন করেন। এই ফান্ডগুলির রিটার্ন নির্ভর করে ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর। ফলে অ্যাক্টিভ ফান্ডগুলি অধিক market exposure দিতেও পারে, আবার না-ও দিতে পারে।

সুতরাং বোঝা যাচ্ছে যদি ফান্ড ম্যানেজারের দক্ষতার অভাব থাকে বা সঠিকভাবে ফান্ড না ম্যানেজ করতে পারেন তাহলে বাজার ঊর্ধ্বমুখী থাকার পরেও ফান্ডের NAV কমে যেতে পারে কোনো কোনো কোম্পানির খারাপ ফলাফলের জন্য। আবার এই ফান্ডগুলিই ফান্ড ম্যানেজারের বিচক্ষণতার জন্য down market-এও ভালো ফল করতে পারে। কিন্তু Nifty 50 index fund-এর ক্ষেত্রে বিষয়টি অন্যরকম কারণ এই ফান্ডের ক্ষেত্রে underperform করে যে স্টকগুলি সেগুলিকে outperformance করা স্টকগুলির দ্বারা ব্যালেন্স করা হয়। তাছাড়াও নির্দিষ্ট সময় পর পর ৫০ টি কোম্পানির তালিকা সবসময় একই থাকে না। সেই জন্য Nifty 50 Index Fund-এর ঝুঁকি কিছুটা কম এবং রিটার্নও স্টেবল।

Nifty 50 Index Fund-এ বিনিয়োগের সুবিধা:

  1. কম ঝুঁকি:  যেহেতু এই ফান্ড কেবলমাত্র নিফটি ফিফটি ইনডেক্স ফান্ডকে অনুকরণ করে, তাই এখানে আলাদা করে স্টক নির্বাচনের বিষয় থাকে না। বিনিয়োগকারীর পোর্টফোলিওর এক্সপোজার আলাদা আলাদা অ্যাসেটে থাকে ফলে পোর্টফোলিও ডাইভারসিফাইড থাকে এবং বিনিয়োগের ঝুঁকি কমে। যেহেতু শীর্ষ ফলাফল করে এমন ৫০টি লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করা হয় তাই underperforming সেক্টর বা কোম্পানির প্রভাব খুব বেশি পড়ে না।
5 2
  1. ধারাবাহিক রিটার্ন:  Equity investment বা অন্য কোনো সেক্টোরাল ইনভেস্টমেন্ট থেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকলেও মার্কেট যখন অস্থির থাকে, তখন সেই রিটার্ন বেশ ওঠানামা করে। তবে Nifty 50 Index Fund-এ বিনিয়োগ করলে nifty index যা রিটার্ন দেবে ফান্ড একই রিটার্ন দেবে। ফলে ভবিষ্যতে ধারাবাহিক এবং স্টেবল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।
  1. পক্ষপাতহীন:  এই ফান্ডের ক্ষেত্রে কোনো বিশেষ কোম্পানি বা স্টক সম্পর্কে পক্ষপাতের সুযোগ ফান্ড ম্যানেজারের থাকে না। ফান্ড ম্যানেজার কেবলমাত্র nifty 50-এর অধীনের ৫০টি কোম্পানিতেই বিনিয়োগের সুযোগ পান।

কীভাবে বিনিয়োগ করবেন Nifty 50 Index Fund-এ?

  • আপনি কোন AMC অর্থাৎ Asset Management Company নির্বাচন করে বিনিয়োগ করতে চান সেটি নিশ্চিত করতে হবে।
  • AMC নির্বাচন করার পর আপনাকে ফান্ড ক্যাটাগরি থেকে Nifty 50 Index Fund নির্বাচন করতে হবে।
  • মিউচ্যুয়াল ফান্ড প্রথমবারের জন্য বিনিয়োগ করতে চাইলে আপনাকে প্রথমে KYC করতে হবে। KYC করার পর ফান্ডের প্ল্যান, কত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চাইছেন, SIP নাকি lump sum বিনিয়োগ করতে চাইছেন সেটি নির্দিষ্ট করতে হবে।
  • এরপর বিনিয়োগ করার পর আপনি সেইদিনের NAV অনুযায়ী ইউনিট অ্যালোকেশন পাবেন।

মার্কেট ভোলাটিলিটির সময়ে nifty 50 index fund স্টেবল রিটার্ন দিতে সহায়তা করে। Equity fund-এর তুলনায় কম ঝুঁকির বিনিয়োগ মাধ্যম এটি। বিনিয়োগের আগে ফান্ড হাউস ও ফান্ড ম্যানেজার সম্পর্কে জেনে বিনিয়োগ করা শ্রেয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading