buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ড ইউনিট ট্রান্সফার করবেন কীভাবে? জানুন বিস্তারিত

আপনি কি মিউচ্যুয়াল ফান্ড ইউনিট কাছের কাউকে উপহার দিতে চান বা শুধুমাত্র আলাদা আলাদা অ্যাকাউন্টের হোল্ডিংগুলি একজায়গায় consolidate করতে চান? তাহলে জানিয়ে রাখি, আপনি এক বা একাধিক ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ইউনিট ট্রান্সফার করতে পারেন অথবা উপহার হিসেবে দিতে পারেন।

July 18 New in article ads By Sir 1

আলাদা আলাদা ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ইউনিট ট্রান্সফার করার মাধ্যমে আপনি নিজের অ্যাকাউন্টগুলির মধ্যেই ইউনিট স্থানান্তর করতে পারবেন অথবা অন্য কারোর অ্যাকাউন্টে গিফ্ট বা উপহার হিসেবে দিতে পারবেন। তবে সমস্যা হল এই পদ্ধতিটি অফলাইনেই সম্ভব এবং এটি বেশ কষ্টকর একটি পদ্ধতি। এছাড়াও বর্তমানে যদি আপনি মিউচ্যুয়াল ফান্ড ইউনিট কেবলমাত্র ডিম্যাট ফর্মে হোল্ড করে রাখেন, তাহলেই আপনি ইউনিট ট্রান্সফার করতে পারবেন। 

ডিম্যাট অ্যাকাউন্ট অনিবার্য

মিউচ্যুয়াল ফান্ড ইউনিট ট্রান্সফার করার আগে মনে রাখা জরুরি যে, যিনি ট্রান্সফার করছেন এবং যার কাছে ট্রান্সফার করা হচ্ছে উভয়েই ডিম্যাট অ্যাকাউন্ট থাকা জরুরি। যদি কেউ ফিজিক্যাল ফর্মে ইউনিট হোল্ড করে রাখেন বা Statement of Account অর্থাৎ SOA হিসেবে হোল্ড করে রাখেন তাহলে প্রথমেই সেগুলিকে ডিমেটারিয়ালাইস করতে হবে। এবং এটি করার জন্য DP (Depository Participant) বা ব্রোকারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

কীভাবে মিউচ্যুয়াল ফান্ড ইউনিটগুলি ডিমেটারিয়ালাইস করবেন?

→ প্রথমেই dematerialisation form পূরণ করতে হবে। এই ফর্মটি আপনি আপনার ব্রোকার বা DP-র কাছে পাবেন যার মধ্যে কিছু ডিটেইল যেমন মিউচ্যুয়াল ফান্ডের নাম, ফোলিও নম্বর এবং যে ইউনিটগুলি ডিমেটারিয়ালাইস করতে চান সেই কটি ইউনিট সংখ্যা উল্লেখ করতে হবে।

→ এরপর, অন্যান্য দরকারি নথি জমা করে ৩-৪ দিন অপেক্ষা করতে হবে। ইউনিটগুলি physical form থেকে demat form-এ এলে আপনি নিজের ডিম্যাট অ্যাকাউন্টে সেইগুলি দেখতে পাবেন। ফান্ডের ইউনিট ট্রান্সফারের আগে এই পদ্ধতিটি অবশ্যই জরুরি কারণ দুটি ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে আপনি ইউনিট তখনই ট্রান্সফার করতে পারবেন যখন সেগুলি ডিম্যাট ফর্মে থাকবে। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইউনিট ট্রান্সফার করবেন।

ইউনিট ট্রান্সফারের পদ্ধতি:

  • DIS বা Delivery Instruction Slip সংগ্রহ করুন। এই ফর্মটি আপনি DP বা ব্রোকারের কাছে পাবেন।
  • প্রয়োজনীয় ডিটেল জোগাড় করুন। প্রথমেই প্রয়োজন ফান্ডের ইউনিটের ISIN বা International Securities Identification Number। ১২ অঙ্কের এই অদ্বিতীয় নম্বরটি অ্যালফাবেট ও নম্বরের সংযোগে তৈরি একটি সংখ্যা। অ্যাকাউন্ট স্টেটমেন্টে এই নম্বরটি পাওয়া যাবে। 

এরপর যিনি ট্রান্সফার করছেন এবং যাঁর কাছে ট্রান্সফার হচ্ছে উভয়ের ডিটেইল প্রয়োজন। যেকটি ইউনিট ট্রান্সফার হচ্ছে উভয়ের ডিটেইল। 

যেকটি ইউনিট ট্রান্সফার হবে তার পরিমাণ বা কোয়ান্টিটি অবশ্যই সংখ্যায় ও কথায় উল্লেখ করতে হবে। 

এরপর ট্রান্সফারের কারণ উল্লেখ করতে হবে যেমন উপহার হিসেবে দেওয়া হচ্ছে নাকি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যেই ট্রান্সফার করতে চান তা জানাতে হবে।

5 2
  • ইউনিট স্টেটাস ভেরিফাই করতে হবে।  মনে রাখবেন, আপনি যে ইউনিটগুলি ট্রান্সফার করতে চাইছেন সেগুলি যেন কোনোরকম লকইন পিরিয়ডের মধ্যে না থাকে, অর্থাৎ সেগুলির যেন কোনো লকইন পিরিয়ড না থাকে এবং যখন খুশি তোলা যায়। যেমন, ELSS স্কিমে ইউনিট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লকইন থাকে, তার আগে withdraw করা যায় না।
  • এরপর আবেদন জমা করতে হবে এবং ট্র্যাকিং করতে হবে।  আপনাকে ব্যক্তিগত অথবা ক্যুরিয়ারের মাধ্যমে DIS slip ব্রোকারের অফিসে জমা করতে হবে। ট্রান্সফারের অ্যামাউন্ট যদি ৫ লাখের বেশি হয় তাহলে অতিরিক্ত ভেরিফিকেশন যেমন ভিডিও কলের প্রয়োজনীয়তা আসতে পারে।

সম্পূর্ণ ট্রান্সফার প্রক্রিয়াটি পূর্ণ হতে ১ থেকে ২ দিন সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে ফর্ম বাতিল হয়ে গেলে অথবা ফর্ম পৌঁছতে দেরি হলে সময় একটু বেশি লাগতে পারে।

ট্রান্সফারের খরচ বা সেই সংক্রান্ত করব্যবস্থা:

একটি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ডের ইউনিট ট্রান্সফার করতে কিছু অর্থ খরচ হয়। Transaction fee-এর সঙ্গে 18% GST দিতে হয়। Transaction fee সাধারণত 0.03% বা ২৫ টাকা, এই দুটির মধ্যে যেটি বেশি হবে, সেটি কার্যকর হয়ে থাকে। এছাড়াও যে-কোনো ট্রান্সফারের ক্ষেত্রে 0.015% স্ট্র্যাম্প ডিউটি যোগ হয়। আবার, ট্রান্সফারের পরিমাণ বেশি হলে এই ফি-এর পরিমাণ বাড়তে পারে।

এবার আসি tax-এর বিষয়ে। আপনি যদি পরিবারের মধ্যেই ট্রান্সফার করেন তাহলে সেটি পরিবারের অভ্যন্তরে উপহার হিসেবে গণ্য হবে এবং আয়কর ধারা অনুযায়ী অ্যামাউন্টের পরিমাণ যাই হোক না কেন সাধারণত কোনো আয়কর দিতে হয় না। তবে যিনি ইউনিট গ্রহণ করছেন তিনি পরবর্তীতে যদি মিউচ্যুয়াল ফান্ডের গিফট করা ইউনিট বিক্রি করেন তাহলে তাঁকে capital gain tax দিতে হবে।

অন্যদিকে পরিবারের বাইরে কাউকে উপহার হিসেবে দিলে যদি সেই অ্যামাউন্ট এক অর্থবছরে ৫০,০০০ টাকার বেশি হয়, তাহলে যিনি উপহার পেলেন তাঁকে পুরো অ্যামাউন্টের উপরেই কর দিতে হবে। এছাড়াও ইউনিট বিক্রির সময় আগের মতো এখানেও capital gain tax প্রয়োজন হবে।

পরবর্তীতে, ট্রান্সফার সম্পন্ন হওয়ার পর যদি আপনি ইউনিটগুলিকে পুনরায় rematerialise করতে চান, তাও করা যাবে এবং পুনরায় SOA form-এ পরিবর্তন করা যাবে। এতে একটি সুবিধা হল, আপনাকে ডিম্যাট অ্যাকাউন্টের জন্য বার্ষিক কোনো চার্জ দিতে হবে না এবং ব্রোকার খরচও লাগবে না। আপনি নিজেই যদি নিজের বিনিয়োগগুলি পরিচালনা করতে চান তাহলে rematerialise form আপনার জন্য উপযুক্ত হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading