স্টকের PE সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে আপনি কি জানেন মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট দেখার জন্যও PE ব্যবহার করা যায়? তবে এক্ষেত্রে PE দেখার নিয়ম স্টকের থেকে কিছুটা আলাদা। আজকে আমরা আলোচনা করব মিউচ্যুয়াল ফান্ডে PE ratio-র গুরুত্ব, কীভাবে ক্যালকুলেট করা হয় এবং কেন প্রয়োজন।
Price to Earning বা PE কী?
কোনো কোম্পানির প্রতি শেয়ারে earning বা আয়ের সঙ্গে এর শেয়ারের দামের সম্পর্ক বোঝায় PE। PE দেখে বোঝা যায় কোম্পানির এক টাকা আয়ের জন্য আপনি কত টাকা দিতে রাজি। সহজে ব্যাপারটা বোঝা যাক। ধরুন একটি ব্যবসা বছরে ৫ লাখ টাকা আয় করে। আপনি ভাবছেন ওই ব্যবসায় ১০ লাখ টাকা ইনভেস্ট করবেন। তাহলে ব্যবসাটির PE হবে (10/5) = 5। বিনিয়োগকারীরা PE থেকে কোম্পানির আর্থিক পরিস্থিতি বোঝেন। কোম্পানির আয়ের বিপরীতে মার্কেট ভ্যালু কত আছে বোঝা যায় PE ratio দেখে। মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রতি মাসের fact sheet-এ PE ratio উল্লেখ থাকে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা রিসার্চ প্ল্যাটফর্মে ফান্ডের PE খুঁজে পাওয়া যাবে।
কীভাবে গণনা করা হয় PE?
স্টকের ক্ষেত্রে,
PE ratio = Price per share/ Earning per share(EPS)
কিন্তু মিউচ্যুয়াল ফান্ডে কোনো একটি স্টক থাকে না, একাধিক স্টক নিয়ে মিউচ্যুয়াল ফান্ড গঠিত হয়। তাই মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে এই ক্যালকুলেশন কিছুটা জটিল।
মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে,
PE ratio = Σ (PE ratio of each equity unit * Weightage of each unit in portfolio)
অর্থাৎ একটি পোর্টফোলিওতে প্রতিটি ইক্যুইটি ইউনিটের PE ও প্রতিটি ইউনিটের weightage-এর যোগফল হল ওই মিউচ্যুয়াল ফান্ডের PE। একটি উদাহরণের সাহায্যে পুরো বিষয়টি বোঝা যাক–
| স্টক | দাম | EPS (rs) | PE ratio | Weight |
| A | 200 | 20 | 10 | 40% |
| B | 100 | 10 | 10 | 30% |
| C | 500 | 25 | 20 | 30% |
ওপরের টেবিলটিতে একটি মিউচ্যুয়াল ফান্ডের পোর্টফোলিও দেওয়া রয়েছে যেখানে তিনটি স্টক রয়েছে – A, B ও C, যাদের EPS যথাক্রমে 20, 10 ও 25 এবং ওয়েটেজ যথাক্রমে 40%, 30% এবং 30%।
এবার প্রথম স্টক অর্থাৎ A-এর PE*weight = (10*40%) = 4
B-এর PE*weight = (10*30%) = 3
C-এর PE*weight = (20*30%) = 6
সবকটি ভ্যালুর যোগফল = 4+3+6 = 13
মিউচ্যুয়াল ফান্ডে ইনডেক্সের তুলনায় PE বেশি হওয়ার অর্থ :
সেই মিউচ্যুয়াল ফান্ডটি দ্রুত বৃদ্ধি-যুক্ত কোম্পানিতে বিনিয়োগ করে। ফলে বিনিয়োগকারীরা বেশি অর্থ প্রদানেও রাজি থাকেন। এছাড়াও new-age কোম্পানি, যাদের ভবিষ্যতে প্রচুর মুনাফা হওয়ার সম্ভাবনা থাকে সেখানে ফোকাস থাকে high PE যুক্ত মিউচ্যুয়াল ফান্ডের।
মিউচ্যুয়াল ফান্ডে ইনডেক্সের তুলনায় PE কম হওয়ার অর্থ :
এই ধরনের মিউচ্যুয়াল ফান্ড value stock-এ বিনিয়োগ করে যাদের নিজেদের আসল ভ্যালু থেকে কম দামে ট্রেড করছে এবং যেই সেক্টরগুলি কম ভোলাটাইল ও স্থির রিটার্ন জেনারেট করে সেই কোম্পানির স্টকে বিনিয়োগ করে।
ভালো PE কত?
ভালো PE বলে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। একাধিক বিষয়ের ওপর PE নির্ভর করে। যেমন ইন্ডাস্ট্রি আলাদা আলাদা হলে PE-ও আলাদা হয়। আবার যখন অর্থনীতি ভালো গ্রো করে তখন ইনভেস্টররা বেশি আয়ের প্রত্যাশায় বেশি অর্থ প্রদানে রাজি থাকে, ফলে PE বেশি হয়, আবার অর্থনীতিতে মন্দা দেখা দিলে PE কমে যায়। এছাড়াও আপনি historical PE দেখে বিনিয়োগ করতে পারেন। যদি দেখা যায় কোনো ফান্ডের PE ধারাবাহিকভাবে স্টেবল রয়েছে তাহলে বুঝতে হবে ফান্ডটি ভালো পারফর্ম করছে।
সুতরাং স্টকের মতো মিউচ্যুয়াল ফান্ডেও PE একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে যখনই PE তুলনা করা হবে তখন অবশ্যই একই সেক্টরের বা ক্যাটাগরির ফান্ডের মধ্যে তুলনা প্রয়োজন এবং অবশ্যই বেঞ্চমার্কের বিপরীতে PE কত সেটা দেখা জরুরি।





