buzywithinfoBuzy With Info
Everything About Business
Index fund

ইনডেক্স ফান্ড কী? কেন এখানে বিনিয়োগ করবেন?

বিনিয়োগের জগতে প্রচুর বিকল্প রয়েছে যেখানে বিনিয়োগের পরিকল্পনা করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এতগুলো বিকল্পের মধ্যে সঠিকটা বেছে ওঠা দুষ্কর হয়ে ওঠে। কিন্তু যদি এমন কোনো উপায় থাকে যেখানে সমগ্র market-এর উপর ইনভেস্ট করার সুযোগ পাওয়া যেত এবং কোনো একটা স্টকে বিনিয়োগে যে ঝুঁকি জড়িত থাকে সেটাও কমানো যেত? তেমন একটি বিনিয়োগ বিকল্প হল ইনডেক্স ফান্ড। যাঁরা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের কথা ভাবছেন তাঁদের জন্য যথাযথ একটি ফান্ড হল এই ইনডেক্স ফান্ড। 

9

ইনডেক্স ফান্ড কী?

Index fund হল একধরনের mutual fund যেটা কোনো নির্দিষ্ট ইনডেক্সে যে যে স্টক রয়েছে সেই সেই স্টকেই ইনভেস্ট করে সমপরিমাণে। অর্থাৎ সহজ ভাবে বললে কোনো নির্দিষ্ট একটি ইনডেক্সকে ফলো করে বা ট্র্যাক করে ইনডেক্স ফান্ড। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে Nifty 50 Index fund।

এই ফান্ড NSE Nifty 50-র অধীনে যে ৫০ টি বড় কোম্পানি রয়েছে সেগুলোতে invested এবং Nifty 50-র মতো রিটার্ন দেওয়ার প্রচেষ্টা করে। অর্থাৎ যে-কোনো index fund সেই নির্দিষ্ট ইনডেক্সের পোর্টফোলিও হুবহু অনুকরণ করার চেষ্টা করে। যেমন Nifty IT index fund, এই ফান্ডটি এর underlying index অর্থাৎ এক্ষেত্রে IT-র ১০ টি কোম্পানিতে, ইনডেক্সের মতো একই weightage-এ invest করে। 

কেন বাছবেন ইনডেক্স ফান্ড?

কম দাম :  সাধারণ মিউচ্যুয়াল ফান্ডের মতো ইনডেক্স ফান্ড actively managed হয় না। এখানে সরাসরি সঠিক স্টক বাছা এবং সেখানে ইনভেস্ট করা ইত্যাদির জন্য অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্ট প্রয়োজন নেই। সেই কারণে index fund-এর expense ratio অন্যান্য মিউচ্যুয়াল ফান্ডের তুলনায় কম। 

Diversification :  কোনো একটি স্টকে ইনভেস্ট করার মধ্যে যে ঝুঁকি থেকে যায় সেটা diversify করে ইনডেক্স ফান্ড। আপনি ইনডেক্স ফান্ডের মাধ্যমে একাধিক সেক্টরের একাধিক কোম্পানিতে ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছেন। 

10

দীর্ঘমেয়াদে ভালো বৃদ্ধি :  ইনডেক্স ফান্ড যেহেতু কোনো নির্দিষ্ট একটি ইনডেক্সের পারফরমেন্স ফলো করে তাই দীর্ঘমেয়াদে সেই ইনডেক্স যেমন পারফর্ম করবে ফান্ডটিও সেই কাছাকাছিই পারফর্ম করবে। 

সহজবোধ্য :  এখানে আপনাকে ফান্ড ম্যানেজারের পারফরমেন্স, ফান্ডের কোম্পানিগুলি দেখা ইত্যাদি বিষয়ে না জানলেও চলবে। ফলে সঠিক স্টক বাছতে যাঁরা পর্যাপ্ত রিসার্চ করতে পারেন না তাদের জন্য ইনডেক্স ফান্ড বেশি উপযোগী। 

তবে এত সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও থাকে ইনডেক্স ফান্ডে। যেমন–

→ অতীতে দেখা গেছে বেশিরভাগ ইনডেক্স ফান্ড নিজের underlying ইনডেক্সের তুলনায় underperform করেছে। 

→ ইনডেক্স ফান্ড স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্য উপযোগী নয়। কারণ স্বল্প মেয়াদে অনেক বেশি ওঠানামা করে এই ফান্ড। দীর্ঘমেয়াদে এই অস্থিরতা কমে যায় তবে স্বল্পমেয়াদের ক্ষেত্রে এটি একদমই যথাযথ নয়। 

→ আরও একটি ঝুঁকি যেটা ইনডেক্স ফান্ডের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে সেটা হল tracking error। কিছু কিছু সময়ে এই ফান্ড নিজের underlying index-কে ঠিকমতো ট্র্যাক করতে পারে না। অর্থাৎ সহজভাবে tracking error-কে সংজ্ঞায়িত করা হলে বলা যেতে পারে যে, কোনো ইনডেক্স ফান্ডের রিটার্ন ও তার underlying index-এর রিটার্নের যে পার্থক্য থাকে সেটি। Index fund-এর ক্ষেত্রে এই tracking error-জনিত ঝুঁকি খানিকটা থাকে।

সুতরাং পরিশেষে এটাই বলা যায়, দীর্ঘমেয়াদে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে ইনডেক্স ফান্ড, তবে এর সঙ্গে জড়িত ঝুঁকিগুলি সম্পর্কে আগে বিবেচনা করা প্রয়োজন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading