Article By – সুনন্দা সেন

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের একটি বড় অংশ সিস্টেম্যটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। এই পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের ব্যবধানের বিনিয়োগের কারণ প্রাপ্য রিটার্নের পরিমাণও বৃদ্ধি পায়। যার মধ্যে আনুমানিক ১০টি ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড SIP-এর মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে ৪০%-৬০% পর্যন্ত রিটার্ন অফার করেছে বিনিয়োগকারীদের। চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরের এই পর্যন্ত আনুমানিকভাবে ২৬৮ টি ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড সক্রিয় অবস্থায় ছিল।
তালিকার প্রথম চারে রয়েছে মতিলাল ওসওয়াল মিউচ্যুয়াল ফান্ডের (Motilal Oswal Mutual funds) ফান্ডগুলি। সিস্টেম্যটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে ফান্ড হাউসে ফান্ডগুলি সর্বোচ্চ রিটার্ন প্রদান করে। এছাড়া তালিকায় রয়েছে বন্ধন, LIC এবং ইনভেসকোর মতো বড় ফান্ড হাউসের নাম। চলুন তবে দেরি না করে তালিকা দেখে নেওয়া যাক। :-
- মতিলাল অসওয়ালে মিডক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৬০.০৮% রিটার্ন অফার করেছে।
- মতিলাল অসওয়াল স্মলক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৫৪.৭২% রিটার্ন অফার করেছে।
- মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪৮.৭২% রিটার্ন অফার করেছে।
- মতিলাল অসওয়াল ELSS ট্যাক্স সেভার ফান্ড বিনিয়োগকারীদের ৪৯.২৩% রিটার্ন অফার করেছে।
- বন্ধন স্মল ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪৬.৪৪% রিটার্ন অফার করেছে।
- মতিলাল অসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪৫.৯৯% রিটার্ন অফার করেছে।
- ইনভেসকো ইন্ডিয়া ফোকাসড ফান্ড বিনিয়োগকারীদের ৪০.৮৮% রিটার্ন অফার করেছে।
- ইনভেসকো ইন্ডিয়া মিডক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪৫.০৬% রিটার্ন অফার করেছে।
- LIC MF স্মল ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪০.০৩% রিটার্ন অফার করেছে।
- ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের ৪২.২৯% রিটার্ন অফার করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




