buzywithinfoBuzy With Info
Everything About Business
SIP

চলতি SIP কি পরিবর্তন করা সম্ভব?

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সহজতর মাধ্যম ধরা হয় SIP বা Systematic Investment Plan-কে কারণ SIP-র মাধ্যমে ন্যূনতম ২০০ বা ৫০০ টাকা থেকেও বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। ফলে অধিকাংশ মানুষের কাছেই বিষয়টি অনেক সাশ্রয়ী। তবে SIP সহজ ও সস্তা হলেও এবং এটি সম্পদ তৈরির জন্য আদর্শ একটি পথ হলেও মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি যে হারে প্রতিবছর বেড়ে চলেছে তাতে আমাদের সকলেরই উচিত বিনিয়োগকৃত অর্থের পরিমাণ বাড়ানো। আজকে জেনে নেব চলতি কোনো SIP-র অ্যাকাউন্ট কীভাবে মডিফাই বা পরিবর্তন করা যায়।

5 2

SIp top up কী?

ধরুন এক ব্যক্তি চান প্রতি মাসে ১০,০০০ টাকা কোনো ফান্ডে বিনিয়োগ করতে, যার থেকে rate of return ধরা হয়েছে 12%। তিনি চান আগামী ২০ বছর ধরে প্রতিমাসে এই অ্যামাউন্টটি জমা করতে। এইভাবে ২০ বছর ধরে বিনিয়োগের পর ৯১.৯৮ লাখ টাকা তিনি পাবেন সুদ সমেত। এবার দেখে নেওয়া যাক যদি তিনি প্রতি বছর 10% করে step up বা top up করতেন তাহলে ২০ বছর পর তার জমা অর্থের পরিমাণ কত হত? সেক্ষেত্রে অ্যাকাউন্ট হত ১ কোটি ৮৬ লাখ টাকা।

SIP-র ধরনঅ্যামাউন্টAnnual Top up %Rate of ReturnSIP-র মেয়াদবিনিয়োগ করা অর্থমোট জমা
Normal SIP১০,০০০ টাকা0%12%২০ বছর২৪ লাখ টাকা৯১.৯৮ লাখ টাকা
Top up SIP১০,০০০ টাকা10%12%২০ বছর৬৮.৭৩ লাখ টাকা১.৮৬ কোটি টাকা

অর্থাৎ step-up-এর অর্থ হল প্রতি বছর বা ৬ মাস অন্তর অর্থাৎ নির্দিষ্ট একটি সময় অন্তর অন্তর SIP-র পরিমাণ শতকরায় বা অ্যামাউন্টের হিসেবে বাড়ানো। এতে আপনার বিনিয়োগ করা অর্থ অধিক পরিমাণে কম্পাউন্ডিং-এর সুযোগ পায়। এবার প্রশ্ন হল আপনার চলতি বা existing কোনো SIP-র অ্যামাউন্ট কি মাঝপথে modify বা পরিবর্তন করা সম্ভব?

10

উত্তর হল অবশ্যই আপনি আপনার current SIP-র top up করতে পারবেন। আপনি যে-কোনো সময় SIP অ্যামাউন্ট বাড়াতে বা কমাতে পারেন। বেশিরভাগ ফান্ড হাউস এই সুবিধে প্রদান করে যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী SIP-র পরিমাণ পরিবর্তন করতে পারেন। তবে কিছু কিছু প্ল্যাটফর্মে এই সুবিধে পাওয়া যায় না। আপনি যে সময় নতুন কোনো SIP চালু করেন সেই সময়ই আপনাকে top up করতে হবে। সেই সময় ছাড়া SIP step up বা top up-এর সুবিধা পাওয়া যায় না। কিন্তু বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই যেহেতু অধিকাংশ প্ল্যাটফর্মে যে-কোনো সময়ে আপনি SIP মডিফাই করার সুযোগ পাবেন। সেই কারণে যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি SIP করছেন তার ফিচারগুলি অবশ্যই জেনে নিন।

কীভাবে কাজ করে top up SIP?

  • ধরুন আপনি প্রতি মাসে ৫০০ টাকা দিয়ে SIP শুরু করলেন।
  • এরপর আপনি মনে করলেন আপনি yearly অর্থাৎ প্রতি বছর আরও ৫০০ টাকা বাড়াতে চান অর্থাৎ top up করতে চান ৫০০ টাকা।
  • তাহলে দ্বিতীয় বছর থেকে অর্থাৎ ১ বছর পর থেকে SIP অ্যামাউন্ট হবে ১০০০ টাকা।
  • দুই বছর পর থেকে অর্থাৎ তৃতীয় বছরে SIP অ্যামাউন্ট হবে ১৫০০ টাকা।
  • এইভাবেই প্রতিবছর ৫০০ টাকা করে SIP অ্যামাউন্ট বাড়তে থাকবে যতক্ষণ না অ্যামাউন্ট রিডিম করা হচ্ছে ততক্ষণ।
  • আপনি যে-কোনো সময় চাইলে step up বন্ধ করতে পারেন অথবা step up অ্যামাউন্ট বাড়াতে বা কমাতেও পারেন।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading