buzywithinfoBuzy With Info
Everything About Business
NFO

আগামী সপ্তাহে আসছে আরও এক নিউ ফান্ড অফারে বিনিয়োগের সুযোগ! SBI মিউচ্যুয়াল ফান্ডের নতুন FOF-এর বিষয় জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

SBI মিউচ্যুয়াল ফান্ড ভারতের বৃহত্তম ফান্ড হাউ। ৩১ জুলাই, ২০২৫-এর তথ্য অনুযায়ী, এই মিউচ্যুয়াল ফান্ড প্রায় ১২ লক্ষ কোটি টাকার অ্যাসেট পরিচালনা করেছে। SBI ফান্ড হাউস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং ইউরোপের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট আমুন্ডি (Amundi)-এর একটি যৌথ উদ্যোগ। সম্প্রতি ফান্ড হাউসটি ‘SBI ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড’ লঞ্চের ঘোষণা করেছে। SBI ফান্ড ম্যানেজমেন্টের ডেপুটি MD এবং জয়েন্ট CEO DP সিং বলেন, এই ফান্ডটি বাজারের পরিবর্তন অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। একক পণ্যের মধ্যে ইক্যুইটি এবং স্থির আয়ের বৈচিত্র্য প্রদান করে। SBI ফান্ডস ম্যানেজমেন্টের MD এবং CEO নন্দ কিশোর বলে, এই স্কিমটি বিনিয়োগকারীদের জন্য সর্বাত্মক ফান্ড সমাধান (all-in-one fund solution) প্রদান করে।

July 18 New in article ads By Sir

আগামী সপ্তাহে চালু হচ্ছে ‘SBI ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড’- এর নিউ ফান্ড অফার (NFO) সাবস্ক্রিপশন চালু হচ্ছে। বিনিয়োগ করার কথা ভাবার আগে চলুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়অ যাক –

  1. NFO শুরু হচ্ছে ২৫ আগস্ট, ২০২৫ (সোমবার) এবং সাবস্ক্রিপশন বন্ধ হবে ৮ সেপ্টেম্বর, ২০২৫।
  1. এটি একটি ওপেন-এন্ডেড স্কিম যা সক্রিয়ভাবে পরিচালিত ইক্যুইটি এবং ডেট-ওরিয়েন্টেড মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলির ইউনিটগুলিতে বিনিয়োগ করবে।
  1. এই স্কিমটি ৩৫% থেকে ৬৫% সম্পদ ইক্যুইটি এবং ইক্যুইটি ওরিয়েন্টেড স্কিম গুলিতে, ০% থেকে ৬৫% ডেট এবং ডেট ওরিয়েন্টেড এবং ৫% পর্যন্ত মানি মার্কেট ইক্যুইটিগুলিতে বিনিয়োগ।
  1. NFO চলাকালীন সর্বনিম্ন অ্যাপলিকেশন অ্যাকাউন্ট ৫০০০ টাকা, অতিরিক্ত বিনিয়োগ ১,০০০ থেকে শুরু হবে। 
  1. বিনিয়োগাকারীরা দৈনিক, সপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবর্ষ বা বার্ষিক ফ্রিকোয়েন্সিতে SIP-এর মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন। 
  1. ফান্ডটি যৌথভাবে নিধি চাওলা (ইক্যুইটি অংশ) এবং অর্ধেন্দু ভট্টাচার্য (ডেট অংশ) দ্বারা পরিচালিত হবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading