Article By – সুনন্দা সেন

গত বছরের মতো ২০২৫ সালেও মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে দারুণ সুযোগ আসবে বলে আশা করা হচ্ছে। বছর শুরু হতে না হতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC-গুলি একে একে নতুন ফান্ড লঞ্চ করছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে কোটাক মহিন্দ্রা (Kotak Mahindra) AMC। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটি ‘কোটাক নিফটি স্মলক্যাপ ২৫০ ইন্ডেক্স ফান্ড (Kotak Nifty Small cap 250 Index Fund)’ চালু করেছে। কোটাক মহিন্দ্রার নতুন ইন্ডেক্স ফান্ডের NFO বা নিউ ফান্ড অফার সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ৬ জানুয়ারি, ২০২৪ (সোমবার) থেকে শুরু হয়েছে।
কোটাক মহিন্দ্রা AMC-এর ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ কোম্পানির বিভিন্ন বিনিয়োগ সমাধানের উপর জোর দেওয়ার সাথে কোম্পানির প্রতিশ্রুতির উপর দৃষ্টি রেখেছেন। আর বলেছেন যে এই ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা স্মলক্যাপ কোম্পানিগুলির একটি বিস্তৃত সেট অ্যাক্সেস করতে পারে। AMC-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফান্ড ম্যানেজার সিংগাল, নতুন ফান্ডের তৎপর্য তুলে ধরেছেন, আর বলেছেন, এই ইনডেক্স ভিত্তিক ফান্ডটি কোটাক মহিন্দ্রার প্যাসিভ প্রোডাক্ট লাইনআপের একটি মূল সংযোজন, যা ভারতের স্মলক্যাপ স্পেসে আগ্রহী বিনিয়োগকারীদেরকে সরবরাহ করে। আর স্মলক্যাপ সেক্টর মূল অর্থনৈতিক খাতগুলিকে প্রতিনিধিত্ব করে। যেমন- মূলধন, ফিন্যান্স, হেলথকেয়ার এবং কনজামসাণ।
এবার চলুন ফান্ডটির কী -পয়েন্টগুলি উল্লেখ করা যাক:-
- ‘কোটাক নিফটি স্মলক্যাপ ২৫০ ইন্ডেক্স ফান্ড’ হল একটি ওপেন-এন্ডেড স্কিম।
- ফান্ডটি নিফটি স্মলক্যাপ ২৫০ ইন্ডেক্সকে ট্র্যাক করবে।
- নিউ ফান্ড অফার বা NFO ৬ জানুয়ারি, ২০২৫ থেকে ২০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সার্বজনীন সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে।
- কোটাক নিফটি ফান্ডটি এমন বিনিয়োগকারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা স্মল-ক্যাপ কোম্পানিগুলিতে ডাইভারসিফাই এক্সপোজার চাইছেন।
- ফান্ডটির টোটাল রিটার্ন ইন্ডেক্স বা নিফটি স্মলক্যাপ ২৫০ ইন্ডেক্সের বীপরিতে বেঞ্চমার্ক করা হবে।
- বিনিয়োগের ন্যূনতম পরিমাণ হল ১০০ টাকা।
- মিঃ দেবেন্দর সিংগাল, মিঃ সতীশ ডোন্ডাপতি এবং মিঃ অভিষেক বিসেন হলেন ফান্ড ম্যানেজার।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




