buzywithinfoBuzy With Info
Everything About Business
etf

কোটাক সিলভার ETF ফান্ড এককালীন বিনিয়োগ পরিষেবা স্থগিত করেছে! কিন্তু কেনো এবং বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কোটাক মাহিন্দ্রা মিউচ্যুয়াল ফান্ড তাদের কোটাক সিলভার ETF ফান্ড অফ ফান্ডে এককালীন এবং সুইচ-ইন বিনিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে। যা ১০ অক্টোবর অর্থাৎ আজ থেকে কার্যকর হবে। মিউচ্যুয়াল ফান্ড হাউসটি স্পষ্ট করে জানিয়েছে যে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। যা রুপোকে পণ্য হিসেবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়, বরং বিনিয়োগের অন্যতম প্রোডাক্ট করে তুলবে। কারণ ২০২৫ সালের অক্টোবরের শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সরবরাহের ঘাটতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সাথে রুপোকে একটি সম্ভাব্য হেজ এবং দীর্ঘমেয়াদে একটি বৈচিত্র্যময় পোর্টফোলিওর অংশ হিসাবে দেখা হচ্ছে।

11

ভারতের ফিজিক্যাল সিলভার বাজারে ঘাটতির কারণে, আন্তর্জাতিক মূল্যের তুলনায় দেশীয় রূপার দাম বর্তমানে উচ্চ প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। MCX স্পট প্রাইস এবং LBMA ( London Bullion Market Association)- এর তথ্য অনুসারে, প্রিমিয়াম সেপ্টেম্বরের শুরুতে ০.৫% থেকে বেড়ে ৯ অক্টোবর পর্যন্ত সময়ে ৫.৭% হয়েছে, যার মধ্যে ইন্ট্রাডে মূল্য সর্বোচ্চ ১২%- এ পৌঁছেছে। কোটাক মিউচ্যুয়াল ফান্ডের CEO নীলেশ শাহ বলেন, “আমদানি সমতা মূল্যের তুলনায় রূপার উচ্চ প্রিমিয়ামের কথা মাথায় রেখে, কোটাক MF কোটাক সিলভার ETF ফান্ড অফ ফান্ডে এককালীন সাবস্ক্রিপশন স্থগিত করেছে। আর এটি একটি টেম্পোরারি সিদ্ধান্ত, তাই বিশেষ চিন্তার কারণ নেই।” 
এত উচ্চ প্রিমিয়ামে বিনিয়োগ করলে নতুন বিনিয়োগকারীরা সাময়িকভাবে অতিরিক্ত মূল্য চাপের সম্মুখীন হতে পারেন। এমন অবস্থায় SIP এবং STP দ্বারা বিনিয়োগগুলি প্রভাবিত হবে না এবং তাই এগুলি যথারীতি চলবে। সাথে বিদ্যমান পরিকল্পনাগুলি সক্রিয় থাকবে। এছাড়া এও জানা যাচ্ছে যে বিক্রয় প্রিমিয়াম প্রায় ৩%-এ সামান্য রয়ে গেছে। যা ইঙ্গিত দেয় যে বেরিয়ে যেতে ইচ্ছুক বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন না। আর নতুন এই ব্যবস্থার লক্ষ্য হল বিনিয়োগকারীদের স্ফীত মূল্যে বাজারে প্রবেশ থেকে রক্ষা করা। বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও সহ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আতঙ্কিত না করে প্রিমিয়াম স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বিবেচনা করতে সাহায্য করা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading