buzywithinfoBuzy With Info
Everything About Business
LIC

এবার নিউ ফান্ড অফার নিয়ে এলো LIC! নতুন ফান্ডের বিষয় কী কী জানতে হবে এবং LIC MF সম্পদের আকার কত করার লক্ষ্যে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে ম্যানুফ্যাকচারিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি LIC-এই দৃষ্টিভঙ্গি থেকেই উপকৃত হয়ে জনগনের উপকার করবে বলে নতুন ফান্ড লঞ্চ করেছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা LIC ভারতের প্রাচীনতম ফান্ড হাউসগুলির মধ্যে একটি। LIC MF-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO R K JHA (আর কে ঝা) বলেন, ভারতের GDP প্রবৃদ্ধি, মধ্যবিত্ত জনগণের সংখ্যা বৃদ্ধি এবং রপ্তানির প্রণোদনা উৎপাদিত পণ্যের চাহিদা বাড়িয়ে তুলেছে। LIC MF একটি ম্যানুফ্যাকচারিং ফান্ড লঞ্চ করেছে। 

9
  1. জীবন বীমা কর্পোরেশন মিউচ্যুয়াল ফান্ড ‘LIC MF ম্যানুফ্যাকচারিং ফান্ড’ লঞ্চ করেছে। 
  1. নিউ ফান্ড অফারটি ৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত থাকবে।
  1. ১১ অক্টোবর ফান্ডের ইউনিট গুলি বরাদ্দ করা হবে। 
  1. নতুন ফান্ডটি একটি ওপেন – এন্ডেড ইক্যুইটি স্কিম। যা ম্যানুফ্যাকচারিং সেক্টরেও ফোকাস করবে। 
  1. LIC- মিউচ্যুয়াল ফান্ডটি পরিচালনা করবেন যোগেশ পাটিল এবং মহেশ বেন্দ্রে। 
  1. ফান্ডটি ৮০% – ১০০% ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করবে। অন্যান্য কোম্পানির ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত ইন্সট্রুমেন্ট ০% – ২০% বিনিয়োগ করবে। ০% থেকে ২০% ডেট সিকিউরিটিজ এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে, ০% – ১০% REIT এভ INVIT-এ বিনিয়োগ করবে। 
  1. নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইনডেক্স (টোটাল রিটার্ন ইনডেক্স)-এর বিপরীতে ফান্ডটি বেঞ্চমার্ক করা হবে। 
  1. ফান্ডটি দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিকল্প হতে চলেছে।

অন্যদিকে জানা যাচ্ছে যে LIC মিউচ্যুয়াল ফান্ড তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM 2026 সালের মার্চ মাসের মধ্যে তিন গুণেরও বেশি বাড়িয়ে ১ লাখ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে রয়েছে। যার জন্য LIC MF মালজটি অ্যাসেট ফান্ডের পাশাপাশি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETFs) সহ নতুন তহবিল তৈরি করবে। চলতি অর্থবচরের মধ্যে LIC মিউচ্যুয়াল ফান্ডের AUM ৬০,০০০ কোটি টাকা অতিক্রম করবে বলে জানিয়েছে LIC MF-এর MD এবং CEO।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading