buzywithinfoBuzy With Info
Everything About Business
LIC

LIC মিউচ্যুয়াল ফান্ড, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন NFO চালু করেছে, যা হয়ে উঠতে পারে বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

LIC মিউচ্যুয়াল ফান্ড গতিশীলভাবে পরিচালিত একটি ‘মাল্টি অ্যাসেট অ্যাসোকেশন ফান্ড’ চালু করেছে। যা ইক্যুইটি, ডেট এবং গোল্ডে বিনিয়োগ করবে। এই নতুন স্কিমের লক্ষ্য থাকবে ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত ইন্সট্রুমেন্ট (উপকরণ); আর ডেট, মানি মার্কেট ইন্সট্রুমেন্ট এবং গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ইউনিটগুলির একটি ডাইভারসিফাইড বা বৈচিত্র্যময় পোর্টফোলিওতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির সুযোগ তৈরি করা। লঞ্চ হওয়া ফান্ডটির নিউ ফান্ড অফারটি ৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ শেষ হবে বলে জানা যাচ্ছে।

10

এই ফান্ড বিনিয়োগ করার আগে চলুন গুরুত্বপূর্ণ কী-পয়েন্ট বিষয় জেনে নেওয়া যাক। যেগুলি হল:

  1. LIC-এর নতুন মিউচ্যুয়াল ফান্ডটি একটি ওপেন-এন্ডেড স্কিম।
  1. NFO ২৪ জানুয়ারি, ২০২৫-এ খোলা হয়েছে এবং ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তা শেষ হবে। আর ১৮ ফেব্রুয়ারি স্কিমটি ক্রমাগত বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য খোলা হবে।
  1. স্কিমটির বেঞ্চমার্ক কম্বিনেশন হল ৬৫% নিফটি ৫০০ TRI, ২৫% নিফটি কম্পোজিট ডেট ইনডেক্স এবং ১০% ডোমেস্টিক গোল্ড প্রাইসের।
  1. মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগের নূন্যসীমা লামসাম বিনিয়োগ ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং SIP-এর ক্ষেত্রে ২০০ টাকা।
  1. ফান্ডের অ্যাসেট ৬৫%-৮০% ইক্যুইটি, ১০%-২৫% ডেট এবং মানিমার্কেটে, ১০%-২৫% গোল্ড ETF-এ এবং ০%-১০% সিলভার ETFs-এ বিনিয়োগ করা হবে।
  1. এই ফান্ডের পরিচালনা করবেন নিখিল রুংটা, সুমিত ভাটনগর এবং প্রতীক হরিশ।

LIC মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO কে ঝা বলেন, হাইব্রিড বিভাগের অধীনে ‘মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড’- এর AUM উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যাসোসিয়েশন অফ মিউচ্যুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া বা AMFI-এর কর্তৃক দ্বার প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৪ সালে হাইব্রিড MF-গুলির AUM-এ পরিমাণ ২৭% বেড়েছে। জানুয়ারি, ২০২৪-এর ৬.৯০ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে AUM ডিসেম্বর, ২০২৪-এ ৮.৭৭ লক্ষ কোটি টাকা হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading