buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ডে CAGR কী?

অর্থনীতির জগতে কম্পাউন্ডিং অন্যতম প্রধান একটি বিষয়। যখন আপনার বিনিয়োগের উপর রিটার্ন পাওয়া যায়, এবং সেই রিটার্নের উপর আবার রিটার্ন পাওয়া যায় এবং এইভাবেই আয় বাড়তে থাকে তাকেই কম্পাউন্ডিং বলে। কম্পাউন্ডিং-এর ফলে আপনার বিনিয়োগ আরও দ্রুত বাড়তে থাকে। এবার, কত দ্রুত আপনার আয় বাড়ছে সেটা জানতে আমরা CAGR ব্যবহার করি। CAGR-এর পুরো কথা Compound Annual Growth Rate। আমরা আজকের আলোচনায় দেখব CAGR-এর অর্থ কী এবং মিউচ্যুয়াল ফান্ডে CAGR কীভাবে ক্যালকুলেট করা হয়। 

11

CAGR বা Compound Annual Growth Rate কী?

মিউচ্যুয়াল ফান্ড চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ডে compounding-এর সুবিধা আমরা পাই। এবার, CAGR আমাদের দেখায় যে, প্রতি বছর কোনো একটি অ্যাসেট বা পোর্টফোলিও গড়ে কতটা বেড়েছে। একবছরের ধারাবাহিক বৃদ্ধি বোঝা যায় CAGR থেকে। সুতরাং দীর্ঘসময় ধরে পোর্টফোলিও-র বৃদ্ধি কতটা বা পোর্টফোলিও কেমন পারফর্ম করছে সেটা জানতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক হল CAGR। 

CAGR কীভাবে ক্যালকুলেট করা হয়?

CAGR ক্যালকুলেট করতে তিনটি জিনিস আপনার জানা প্রয়োজন –

  1. Initial Value অর্থাৎ প্রথমে যে টাকাটি বিনিয়োগ করা হয়েছে (IV)
  1. Final Value অর্থাৎ এখন ভ্যালু কত দাঁড়িয়েছে (FV)
  1. Tenure অর্থাৎ বিনিয়োগের সময়কাল (n) 

সুতরাং CAGR-এর ফরমুলা –

CAGR = (FV/IV)^(1/n) – 1

একটি উদাহরণ দিয়ে বোঝা যাক –

ধরুন আপনি মিউচ্যুয়াল ফান্ডে ১০,০০০ টাকা lumpsum বিনিয়োগ করলেন এবং ৩ বছর পরে সেই ১০,০০০ টাকা বেড়ে ১৮০০০ টাকা হল। তাহলে এই বিনিয়োগের CAGR অর্থাৎ Compound Annual Growth Rate হবে –

(18,000 / 10,000)^⅓  – 1

= (1.8)^⅓  – 1

= 1.22 – 1

= 0.22

= 22%

অর্থাৎ এই বিনিয়োগটি প্রতি বছর গড়ে 22% করে গ্রো করেছে। 

6

মিউচ্যুয়াল ফান্ডে CAGR-এর অর্থ কী?

যখন ১ বছরের বেশি সময় ধরে চলা কোনো মিউচ্যুয়াল ফান্ড কেমন পারফর্ম করছে জানতে হয় তখন CAGR ব্যবহার করা হয়। AMC অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি আলাদা আলাদা সময়ের যেমন ১ বছর, ৩ বছর, ৫ বছরে ফান্ডের গ্রোথ কেমন সেটি দেখায় বা কখনও কখনও ফান্ডটি শুরুর পর থেকে কেমন ফলাফল করছে প্রতি বছর সেটিও দেখায়। এই মেট্রিকটি ফান্ডের গ্রোথ জানতে খুবই জরুরি। 

CAGR দেখায়–

  • দীর্ঘমেয়াদের ফলাফল :  দীর্ঘ সময় ধরে প্রতিবছর ফান্ডটি গড়ে কেমন পারফর্ম করছে সেটি দেখার জন্য CAGR একটি উপযুক্ত মেট্রিক। CAGR দেখলে বোঝা যায় ফান্ডটি রিস্কের সঙ্গে সামঞ্জস্য রেখে কেমন রিটার্ন দেবে। 
  • তুলনামূলক পার্থক্য :  যখন আপনি একাধিক ফান্ডের মধ্যে তুলনা করবেন তখন CAGR প্রয়োজন হবে। আপনি ফান্ডগুলির CAGR-এর মধ্যে তুলনা করে জানতে পারবেন কোন্ ফান্ডটি দীর্ঘ সময়ের মধ্যে ভালো রিটার্ন জেনারেট করেছে। ফলে CAGR আপনাকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 
  • সহজবোধ্য:  CAGR ছাড়াও আরও অন্যান্য পদ্ধতিতে কত রিটার্ন জেনারেট হল দেখা যায়। তবে তাদের মধ্যে CAGR অনেক সহজবোধ্য। CAGR দেখে সহজেই বোঝা যায় একটা নির্দিষ্ট সময়ে আপনার বিনিয়োগ থেকে কেমন রিটার্ন পাওয়া যাচ্ছে। 

CAGR-এর কিছু সীমাবদ্ধতা 

  • মার্কেটের ওঠানামা দেখায় না : ইনভেস্টমেন্ট গড়ে কতটা বৃদ্ধি পেল সেটা বোঝা গেলেও বাজারের ওঠানামার কোনো প্রভাব এই মেট্রিকটি দেখায় না। ফলে বাজারের হঠাৎ তীব্র পরিবর্তন হলে সেটি বোঝা যাবে না কারণ CAGR গড় একটি হিসাব দেবে এবং ধারাবাহিক বৃদ্ধি সম্পর্কে ভুল তথ্য বিনিয়োগকারীরা পেতে পারেন।
  • স্বল্পমেয়াদের জন্য উপযুক্ত নয় :  দীর্ঘমেয়াদের জন্য আদর্শ হল CAGR। তবে ১ বা ২ বছরের স্বল্পমেয়াদের ফলাফল বা রিটার্ন সঠিকভাবে দেখাতে পারে না CAGR।
  • ভিন্ন ক্যাশ ফ্লো-জনিত সমস্যা:  CAGR ক্যালকুলেশনের সময়ে ধরে নেওয়া হয় ওই সময়ের মধ্যে কোনো অতিরিক্ত অর্থ জমা পড়েনি বা তোলা হয়নি। যদি আপনি আপনার বিনিয়োগের সামান্যতম পরিবর্তনও করেন, সেটা CAGR গণনা করবে না। শুধুমাত্র initial investment এবং final value– এই দুটি মানই দেখবে CAGR। 
  • ঝুঁকি দেখায় না:  ফান্ডের ভোলাটিলিটি বোঝা যায় না CAGR growth থেকে। দুটি ফান্ড হয়তো সমান CAGR দেখাল, কিন্তু একটি অন্যটির তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হতেই পারে, যা সামগ্রিক বিনিয়োগে প্রভাব ফেলবে। 

আলোচনা শেষে আমরা বুঝলাম CAGR দীর্ঘ সময়ে ফান্ড কেমন ফলাফল করছে তা দেখায় এবং অতীতের ফলাফল বুঝতে সাহায্য করে। তবে অতীতের ফলাফল দেখে সবক্ষেত্রে ভবিষ্যতের ফল নির্ণয় করা যায় না। এছাড়াও আলাদা আলাদা cash flow বা বাজারের ওঠানামা CAGR নিজের ক্যালকুলেশনে দেখায় না। সেইজন্য CAGR-এর পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটর অবশ্যই দেখা জরুরি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading