buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

১২% কমলো মিউচ্যুয়াল ফান্ডের ক্যাশ লেভেল; মার্চে দ্রুত ইক্যুইটি বিক্রির ফলে ফান্ড হাউসগুলি ঝুঁকির সম্মুখীন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছর (২০২৬ সালের)-এর মার্চ মাসে ভারতের মিউচ্যুয়াল ফান্ড সংস্থাগুলির হাতে থাকা নগদ অর্থ বা ক্যাশ লেভেল উল্লেখযোগ্যভাবে কমেছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে এই ক্যাশ রিজার্ভ প্রায় ১২% কমে দাঁড়িয়েছে ১.৮৬ লক্ষ কোটি টাকায়। যা গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। বিশেষজ্ঞদের মতে, এই পতনের মূল কারণ হলো আগ্রাসীভাবে ইক্যুইটি বা শেয়ার কেনা। অর্থাৎ মিউচ্যুয়াল ফান্ড হাউসগুলো তাদের হাতে থাকা নগদ অর্থ বাজারে বিনিয়োগ করেছে, বিশেষ করে স্টক মার্কেটে। এই পরিস্থিতি থেকে স্পষ্ট যে ফান্ড ম্যানেজাররা বর্তমানে বাজারের উপর আস্থা যথেষ্ঠ রয়েছে। 

5 2

তারা মনে করছেন, ভবিষ্যতে শেয়ার বাজারে আরও ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। তাই তারা ক্যাশ হোল্ড করে না রেখে বেশি করে ইক্যুইটিতে বিনিয়োগ করছেন। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি বাজারে কিছুটা ভোলাটিলিটি বা ওঠানামা বাড়াতে পারে। কারণ, ক্যাশ রিজার্ভ কম থাকলে বাজারে পতনের সময় ফান্ডগুলো সহজে নতুন করে বিনিয়োগ করতে পারে না। এখানে উল্লেখযোগ্য যে, ক্যাশ লেভেল কমে যাওয়া মানে এই নয় যে বাজারে ঝুঁকি নেই। বরং এর অর্থ হলো, যদি হঠাৎ বাজারে বড় ধরনের পতন ঘটে, তাহলে ফান্ড হাউসগুলোর কাছে দ্রুত বিনিয়োগ করার মতো অতিরিক্ত নগদ কম থাকবে।

তবে অন্যদিকে, এই প্রবণতা বাজারে ইতিবাচক মনোভাবেরও ইঙ্গিত দেয়। কারণ, ফান্ড হাউসগুলো যদি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী না হতো, তাহলে তারা এত বড় পরিমাণে শেয়ারবাজারে বিনিয়োগ করত না। খাতবিশেষে বা সেক্টর ভিত্তিতে দেখা যাচ্ছে, বড় বড় ব্লুচিপ কোম্পানি এবং গ্রোথ স্টকগুলিতে বেশি বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে বাজারের নির্দিষ্ট কিছু সেক্টরে আরও গতি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ—বাজারের গতিবিধি বুঝে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading