Article By – সুনন্দা সেন

মিরাই অ্যাসেট মিউচ্যুয়াল ফান্ড দুটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড চালু করেছে। এই ফান্ডগুলির লক্ষ্য হল BSE সূচকগুলি ট্র্যাক করা এবং বিনিয়োগকারীদের ডাইভারসিফাই ইক্যুইটি এক্সপোজার প্রদান করা। এছাড়া মতিলাল ওসওয়াল মিউচ্যুয়াল ফান্ডও নতুন মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ করেছে। যার নাম ‘মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড’। যার লক্ষ্য হল বর্তমানে যে স্টকগুলি শক্তিশালী মূল্য প্রবণতা দেখাচ্ছে, তাতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে মূলধন বৃদ্ধি করা। চলুন তবে নতুন তিনটি ফান্ডের বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।:-
- মিরাই অ্যাসেট BSE 200 ইকুয়াল ওয়েট ETF: এটির নিউ ফান্ড অফার বা NFO আজ (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে এবং সাবস্ক্রিপশন ৫ মার্চ,২০২৫ পর্যন্ত চলবে। এছাড়া নতুন ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। বিনিয়োগকারীরা ন্যূনতম ৫,০০০ টাকা বিনিয়োগের মাধ্যমে সাবস্ক্রাইব শুরু করতে পারবেন। তারপরে ১টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন।
- মিরাই অ্যাসেট BSE সিলেক্ট IPO ETF: এই ফান্ডটি ETF BSE সিলেক্ট IPO ইন্ডেক্স ট্র্যাক করে এবং একটি ওপেন ended ETF স্কিম। ফান্ডটির নিউ ফান্ড অফারে সাবস্ক্রিপশনের সুযোগ আজ থেকে ৫ মার্চ,২০২৫ পর্যন্ত থাকবে। আর ডাইফারসিফায়েড ইক্যুইটি থিমগুলিতে এক্সপোজার প্রদানের লক্ষ্য রাখে। ফান্ডটিতে ন্যূনতম ৫,০০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ রয়েছে।
মতিলাল ও সওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড: এটি একটি ওপেন-এন্ডেড থিম্যাটিক ইক্যুইটি স্কিম। এটির নিউ ফান্ড অফার বা NFO আজ থেকে চালু হয়েছে এবং তা ১০মার্চ, ২০২৫ পর্যন্ত চলবে। অ্যাক্টিভ মোনেন্টাম ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন বিনিয়োগকারীরা। এছাড়া তিন মাসের আগে রিডিমের ক্ষেত্রে ১% এক্সিট লোড চার্জ করবে। এরপরে হলে কোন এক্সিট লোড প্রযোজ্য হয় না।




