নির্দিষ্ট সময় পর কোনো একটি mutual fund থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা withdraw বা তোলার পদ্ধতিকে SWP বা Systematic Withdrawal Plan বলে। এটা SIP অর্থাৎ Systematic Investment Plan-এর সম্পূর্ণ উল্টো যেখানে আপনি নিয়ম করে টাকা জমা করেন। নিয়মিত আয় চান এমন যে কারোর জন্য SWP উপযোগী। SWP অবসরের আয়ের একটি পন্থা বটে তবে এটিকে অবসরের আয়ের উৎস হিসেবেই সীমাবদ্ধ করা ঠিক হবে না। কারণ যাঁরা নতুন ব্যবসা করছেন অর্থাৎ নিজেদের startup শুরু করেছেন সেইসব উদ্যোগপতিদের ব্যবসায়িক জীবনের প্রাথমিক পর্যায়ের খরচ চালানোর জন্যও SWP ভালো একটি উপায়।
আর যেহেতু SWP-তে withdrawal একেবারে হয় না, তাই এইরকম withdrawal-এ করের সুবিধাও পাওয়া যায় এবং বাকি principal amount-এ কম্পাউন্ডিং-এর সুবিধা পাওয়া যেতে থাকে।
এবার দেখে নিই SWP কীভাবে কাজ করে?
আপনার কোনো lumpsum investment থেকে মাসে মাসে বা সাপ্তাহিকভাবে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক withdrawal হওয়াকেই SWP বলে।
যেমন ধরুন আপনি ২০ লাখ টাকা কোনো মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন। আপনি চান প্রতি মাসের ৫ তারিখ যেন সেই ফান্ডটি থেকে ১০,০০০ টাকা পাওয়া যায়। আপনি সেইসময় SWP সেট করতে পারেন এবং প্রতি মাসের ৫ তারিখে ফান্ডটি থেকে ১০,০০০ টাকার সমান unit redeem হবে। সেইসময়ে NAV যা থাকবে সেই হিসেবে unit redeem হবে। Withdrawal-এর সময়ে যদি স্কিমটির NAV বা Net Asset Value বাড়ে তাহলে হয়তো আপনি যত টাকা বিনিয়োগ করেছিলেন তার থেকে বেশিই থাকবে final investment value।
হ্যাঁ, এটা ঠিক unit redeem করতে থাকলে আপনার unit-এর সংখ্যা কমে আসবে ধীরে ধীরে কিন্তু প্রতি unit-এর দাম বাড়লে investment value অত তাড়াতাড়ি কমবে না। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে NAV যে হারে বাড়ছে তার থেকে বেশি পরিমাণ টাকা withdraw করতে থাকেন তাহলে আপনার ফান্ডটি তাড়াতাড়িই ফুরিয়ে আসবে এবং দ্বিতীয় কথাটি হল NAV-র মান প্রতিনিয়ত কমতে থাকলেও ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি কমে আসবে।
কীভাবে SWP-র জন্য ইনভেস্ট করবেন?
SWP-র উদ্দেশ্যই হল নিয়মিত cash flow যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করা। সুতরাং আপনার investment এমন জায়গায় রাখাই শ্রেয় যেখানে নিয়মিত অস্থিরতা থেকে ফান্ডটি সুরক্ষিত থাকবে। ফলে সেক্ষেত্রে debt mutual fund সবচেয়ে ভালো একটি বিকল্প। এই ফান্ড যেহেতু interest accurual অর্থাৎ যে ইন্টারেস্ট পাওয়া বাকি রয়েছে এবং অ্যাক্যুমুলেট হচ্ছে তার ভিত্তিতে রিটার্ন জেনারেট করে তাই এটি সবচেয়ে কম ভোলাটাইল। সমস্ত debt mutual fund-এর মধ্যে liquid fund সবচেয়ে ভালো বিকল্প, কারণ liquid fund-এর রিটার্ন সুরক্ষিত এবং কম অস্থির।
Low-duration fund এবং ultra-short fund-ও SWP-র জন্য উপযুক্ত। তবে বিনিয়োগকারীরা অবশ্যই ১ থেকে ২ বছর ইনভেস্ট থাকার পর SWP শুরু করবেন। আরও যে বিষয়টি debt fund-এর ক্ষেত্রে মনে রাখা দরকার সেটা হল যে-কোনো ফান্ডে বিনিয়োগের আগে তার credit risk অবশ্যই দেখে নেবেন। এছাড়া short term, medium term এবং gilt fund– এগুলো SWP-র জন্য খুব একটা উপযোগী নয় কারণ এগুলো যেহেতু long term security hold করে তাই এই ফান্ডগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট পরিবর্তন-জনিত ঝুঁকি অনেকটা বেশি বেড়ে যাচ্ছে।
মনে রাখবেন equity fund SWP-র জন্য একেবারেই উপযুক্ত নয় কারণ এতে মার্কেট ভোলাটিলিটি অনেকটা বেশি থাকে। ফলে দেখা গেল SWP শুরুর পরে investment সেই পরিমাণে বাড়ছে না।





