buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual funds

আপনার পোর্টফোলিওতে কতগুলো mutual fund থাকা উচিত?

দেখুন, আমরা প্রত্যেকেই diversification-এর সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল। কোনো একটি ফান্ডে সব অর্থ না দিয়ে আলাদা আলাদা ফান্ডে রাখাটাই diversification। আর এই সুবিধা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে diversification সুবিধাজনক হলেও ঠিক কটা fund প্রয়োজন আপনার পোর্টফোলিওকে diversify করতে? অতিরিক্ত fund পোর্টফোলিওতে রেখে সেটা overdiversify করছেন না তো? কারণ সেক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও track করা বা manage করা বেশ কষ্টসাধ্য একটি কাজ হয়ে উঠবে। চলুন তাহলে জেনে নিই আদর্শ পোর্টফলিওতে কতগুলো mutual fund রাখা উচিত যাতে সেটি যথাযথভাবে diversified থাকে। 

8 3

একের বেশি ফান্ড অবশ্যই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে, সেই নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি কারণ যদি আপনি সবটা টাকা একটাই ফান্ডে রেখে যান তাহলে ঝুঁকি অনেকখানি বেড়ে যায় এবং সেই ফান্ড ম্যানেজারের কোনোধরনের ভুল সিদ্ধান্ত আপনার আর্থিক ক্ষতি করতে পারে। আবার ধরুন আপনি ১০টা বা ১৫ টা fund একসঙ্গে কিনে রেখেছেন সেটাও কিন্তু diversification নয়, কারণ দেখা যায় বেশিরভাগ fund category একই ধরনের স্টকে বিনিয়োগ করে।

যেমন আপনি হয়তো large cap-এর একটি fund পোর্টফোলিওতে রেখেছেন আবার nifty 50-র একটি fund-ও পোর্টফোলিওতে রেখেছেন। এর অর্থ কী দাঁড়াচ্ছে, দুটো ফান্ডই কিন্তু large cap equity-তেই invest করছে। এর ফলে diversification তো হচ্ছেই না, উল্টে আপনার পোর্টফোলিও অতিরিক্ত ফান্ডে ভরে উঠছে। তাহলে কটি fund রাখবেন? 

দেখুন সেইভাবে বাধাধরা কোনো সংখ্যা বলা সম্ভব নয় যে এতগুলো ফান্ড আপনাকে রাখতে হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ৪ থেকে ৫ ধরনের ফান্ড যথেষ্ট আপনার পোর্টফোলিওকে diversity করতে। এবার এই ৪-৫ টি ফান্ড কোন category থেকে বাছবেন? 

→ প্রথমটি হল large cap equity। আপনার equity allocation-এর বেশিরভাগটা large cap-এ রাখুন কারণ large cap কোম্পানিগুলি অনেকখানি স্টেবল ও ঝুঁকিও কম। 

8 2

→ এরপর mid cap equity fund-এ তুলনায় কিছুটা কম allocate করুন। Mid cap কোম্পানিগুলির growth potential large cap-এর তুলনায় বেশি, তবে ঝুঁকিও খানিকটা বেশি লার্জ ক্যাপের তুলনায়। 

→ Small cap equity fund-এর growth potential যতটা বেশি, এর risk-ও ততটাই বেশি। সুতরাং small cap-এর allocation রাখুন সবচেয়ে কম। 

→ এরপর একটি multi cap fund রাখুন পোর্টফোলিওতে যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন সেক্টরের কোম্পানিতে invest করা হয়। ফলে diversification-এর সুযোগ অনেকটা বাড়ে। 

→ এবং শেষে tax বাঁচাতে একটি ELSS fund অবশ্যই রাখুন পোর্টফোলিওতে। 

ব্যস, এর থেকে বেশি ফান্ড diversification-এর জন্য প্রয়োজন নেই। এই ৪-৫ টি ধরনের ফান্ডের মধ্যে প্রতিটি ফান্ডে SIP করুন তাহলেই আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও থাকবে সঠিকভাবে diversified।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading