buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

মিউচ্যুয়াল ফান্ড জুলাই মাসে আদানিগ্রুপের কোম্পানিগুলিতে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে! তালিকায় রয়েছে কোন কোম্পানিগুলির নাম?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে দেশে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করার প্রবণতা বেড়েছে। কারণ বর্তমানে মিউচ্যুয়াল ফান্ডগুলি বিনিয়োগকারীদের মোটা অংকের মুনাফা অর্জন করতে সাহায্য করছে। এবার জানা যাচ্ছে দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলি জুলাই মাসে সর্বাধিক আদানি গ্রুপের কোম্পানিগুলির স্টকে বিনিয়োগ করেছে। আর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২,০০০ কোটি টাকার বেশি। আদানি গ্রুপের ক্ষেত্রে আম্বুজা সিমেন্টের স্টক ছোট খাটো বিক্রির সম্মুখীন হয়েছে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলির আটটি স্টক ক্রয়ের সাক্ষী হয়েছে। 

July 18 New in article ads By Sir

অবশ্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললে নয়, সেটি হল, মিউচ্যুয়াল ফান্ডে যেমন বিনিয়োগের প্রবণতা বেড়েছে, তেমনভাবে গত কয়েকমাসে গ্রুপটি ধারাবাহিক ভাবে মিউচ্যুয়াল ফান্ড থেকে অধিক কেনা কাটি দেখেছে। জুন মাসে মিউচ্যুয়াল ফান্ড থেকে আদানি গ্রুপ ৯৯০ কোটি টাকার কেনাকাটি দেখেছে এবং মে মাসে দেখে ছিল ৮৮০ কোটি টাকার কেনা কাটি। জানা যাচ্ছে জুলাই মাসে নয়টি গ্রুপ ফার্মে মিউচ্যুয়াল ফান্ড হোল্ডিংয়ের মোট মূল্য দাঁড়িয়েছে ৪২,১৫৪ কোটি টাকা। যা জুন মাসের ৩৯,২২৭ কোটি টাকার থেকে বেশি। 

আদানি পোর্টস অ্যান্ড SEZ ১,১০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে। আর আদানি এন্টারপ্রাইজ ৪৯০ কোটি টাকায় এবং আদানি পাওয়ার ২১৮ কোটি টাকায় লেনদেন করছে। ACC লিমিটেড, আদানি এনার্জি সলিউশনস, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার লিমিটেড সহ অন্যান্য কোম্পানিগুলির ১ কোটি থেকে ৮৮ কোটি টাকার পর্যন্ত শেয়ার মিউচ্যুয়াল ফান্ড দ্বারা ক্রয় হয়েছে। এছাড়া অম্বুজা সিমেন্টস ৩৩৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। 

আদানি পোর্টস অ্যান্ড SEZ- এর শীর্ষ ক্রেতা ছিল SBI মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটি আদানি গ্রুপের ৮৫৪ কোটি টাকার শেয়ার অর্জন করে, তারপরে কোটাক মিউচ্যুয়াল ফান্ড ১৮৮ কোটি টাকার এবং UTI মিউচ্যুয়াল ফান্ড ১৫২ কোটি টাকার শেয়ার অর্জন করে। ICICI প্রুডেনশিয়াল, HDFC এবং নিপ্পন মিউচ্যুয়াল ফান্ড উল্লেখযোগ্য কেনাকাটা করেছে, আদানি এন্টার প্রাইজের বড় ক্রেতা ইনভেসকো মিউচ্যুয়াল ফান্ড। ৩৮৭ কোটি টাকার শেয়ার কিনেছে, তারপরে SBI মিউচ্যুয়াল ফান্ড ৩৭৮ কোটি টাকার ক্রয় করেছে এবং কোয়ান্ট মিউচ্যুয়াল ফান্ড ১১১ কোটি টাকার ক্রয় করেছে।   

New in article ads By Sir 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading