buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

NAV কম থাকলে কি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত?

আপনি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে NAV খেয়াল করেন? কম NAV দেখলে সেই মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করেন ভবিষ্যতে সম্ভাব্য বৃদ্ধির আশায়? এমন চিন্তাভাবনা কেবল আপনার একার নয়, অনেক বিনিয়োগকারীই এই ধারণা নিয়ে চলেন যে, কম NAV দেখে invest করলে পরবর্তীতে বেশি রিটার্ন পাওয়া যাবে। 

11

তবে মনে রাখবেন শুধু NAV দেখে ফান্ড নির্বাচন সঠিক সিদ্ধান্ত না-ও হতে পারে। এর কারণ কী? কারণ জানতে প্রথমেই আপনাকে NAV কী জানতে হবে এবং কীভাবে কাজ করে NAV সেই বিষয়ে জেনে রাখতে হবে। 

প্রতিটি মিউচ্যুয়াল ফান্ডের একটি NAV বা Net Asset Value থাকে। কোনো ফান্ডের যতটা অ্যাসেট আছে তার থেকে লায়াবিলিটিগুলি বাদ দিলে NAV পাওয়া যায়। অর্থাৎ সহজ কথায় ফান্ডের net worth বা বুক ভ্যালুকেই NAV বলে। একটি মিউচ্যুয়াল ফান্ডের অধীনে যে কটি holding security রয়েছে তাদের market value দেখায় NAV। প্রতি unit-এর NAV বের করতে হলে NAV-কে outstanding unit সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। জানেন কি outstanding unit কী? একটি স্কিম বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যে কটি মোট unit অ্যালট করে তাকেই outstanding unit বলে। 

অর্থাৎ NAV = [Total Asset – ( Total liabilities + Expenses)]

আর প্রতি ইউনিটের NAV = Total Asset – (Total liabilities + Expenses)] / Total number of outstanding units

যেহেতু শেয়ার বাজার একটি ভোলাটাইল জায়গা তাই মিউচ্যুয়াল ফান্ডের NAV প্রতিদিন ওঠানামা করে। আপনি যদি কোনো মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনেন বা বিক্রি করেন অথবা একটি ফান্ড থেকে অন্য ফান্ডে ইউনিট সুইচ করেন তাহলে প্রতি ক্ষেত্রেই স্কিমটির closing NAV-র ভিত্তিতে ট্র্যানজ্যাকশনগুলি হবে। 

কেন শুধুমাত্র NAV দেখলেই চলবে না?

আপনাকে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময় বুঝতে হবে যে কোম্পানির শেয়ারের দাম আর মিউচ্যুয়াল ফান্ডের NAV এক জিনিস নয়। শেয়ারের ক্ষেত্রে, শেয়ারের দাম ওঠানামা করে চাহিদা ও জোগানের জন্য। আর অন্যদিকে কতজন বিনিয়োগকারী কোনো একটি স্কিমে এন্ট্রি করলেন বা এক্সিট করলেন তার ফলে NAV-র উপর কোনো প্রভাব পড়ে না। যেহেতু NAV-তে ডিমান্ড ও সাপ্লাইয়ের কোনো প্রভাব পড়ে না তাই কম NAV মানে মিউচ্যুয়াল ফান্ডটি সস্তা বা বেশি NAV মানে ফান্ডটি দামি এমন কোনো অর্থ নেই।

8 3

যেমনটা আপনাদের আগে বলা হল, এটা শুধুমাত্র একটি ফান্ডের অধীনে সবকটি holding-এর current value বোঝায়। যেমন NFO বা new fund offer-এর সময় যখন নতুন একটি স্কিম লঞ্চ হয় সেই সময় NAV কম থাকে। বেশিরভাগ স্কিম লঞ্চ হয় ১০টাকা NAV দিয়ে। অর্থাৎ কোনো স্কিম যদি সদ্য বাজারে উপস্থিত হয়, তার NAV কম থাকে। এরপর ধীরে ধীরে যখন underlying সিকিউরিটিগুলির ভ্যালু বাড়তে থাকে তখন NAV-ও বাড়তে থাকে। সেই কারণেই যে স্কিমগুলি ১০-১৫ বছর বা তার বেশি পুরোনো এবং অতীতে ভালো পারফর্ম করেছে তাদের NAV বেশি হয়। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক ইনভেস্টমেন্টে NAV-র প্রভাব। 

ধরুন আপনি 10,000 টাকা করে দুটি small cap ফান্ডে বিনিয়োগ করেছেন। Fund A-এর NAV 10 টাকা অন্যদিকে Fund B-এর NAV 40 টাকা। ফলে investment-এর সময়ে Fund A থেকে আপনি (10000/10) = 1000 টি unit পাবেন এবং Fund B থেকে (10,000/40) = 250টি unit পাবেন। এবার ধরে নিচ্ছি ১ বছর পর দুটি স্কিমই 10% করে grow করল। ফলে এখন Fund A-এর NAV হবে (10×10%) 11 টাকা এবং Fund B-এর NAV হবে (40×10%)= 44 টাকা। 

তাহলে এবার দেখা যাক আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কী দাঁড়াল –

Fund A : 1000 x 11 = 11000 টাকা

Fund B :  250 x 44  = 11000 টাকা

সেই জন্য NAV যদি কমও থাকে তাহলেও দুটি ফান্ড যদি সমান grow করে, সমানভাবে perform করে তাহলে তারা একই রিটার্ন দেবে। NAV সম্ভাব্য গ্রোথে কোনো প্রভাব ফেলে না। 

সাধারণত একই ক্যাটাগরির স্কিম একইরকম আচরণ করে। তবে স্কিমের আসল গ্রোথ কত হবে সেটি ফান্ড ম্যানেজারের বিনিয়োগ কৌশল, সমগ্র বাজার পরিস্থিতি এবং underlying স্টকগুলির ওয়েটেজের উপর নির্ভর করছে। সেই কারণেই ফান্ডের NAV দেখে আপনি আপনার investment-এর ভ্যালু কতটা বাড়ল সেটি বুঝতে পারলেও ভবিষ্যতে কেমন perform করবে fundটি, তা NAV দেখে বোঝা যায় না। 

আপনাকে কী দেখতে হবে?

→ অতীতের ফলাফল :  মিউচ্যুয়াল ফান্ডটি ভালো কিনা জানতে তার অতীতের ফলাফল দেখা অত্যন্ত জরুরি একটি প্যারামিটার। গত ১ বছরে, ৩ বছরে, ৫ বছরে বা ফান্ড শুরুর সময় থেকে ফান্ডটির পারফরমেন্স দেখা যেতে পারে। এছাড়াও ফান্ডটি নিজের peer ফান্ড বা বেঞ্চমার্ক ইনডেক্সের বিপরীতে কেমন পারফর্ম করেছে সেটাও দেখা জরুরি। 

ঝুঁকির পরিপ্রেক্ষিতে রিটার্ন :  ফান্ডের risk-reward রেশিও যেমন-Sharpe ratio, standard deviation, Alpha, Beta ইত্যাদির মান দেখা প্রয়োজন। 

ফান্ডের পোর্টফোলিও : মিউচ্যুয়াল ফান্ডের সম্ভাব্য বৃদ্ধি অনেকটা নির্ভর করে স্কিমটির মধ্যে holding স্টকগুলি কী কী রয়েছে, তাদের মান কেমন, স্কিমটি diversified কিনা ইত্যাদি বিষয়ের উপর। সেই কারণে ফান্ড নির্বাচনের সময়ে holding স্টকগুলি অবশ্যই দেখা দরকার। 

ভালো ম্যানেজমেন্ট :  যে-কোনো ফান্ডের ভালো পারফরমেন্সের জন্য ম্যানেজমেন্টের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফান্ড বাছার আগে ম্যানেজমেন্ট কেমন অবশ্যই দেখতে হবে। Fund manager-এর পূর্ব অভিজ্ঞতা, দক্ষতা, সেই fund manager দ্বারা ম্যানেজ করা অন্যান্য ফান্ডের পারফরমেন্স— এগুলি দেখতে হবে। 

NAV একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই। তবে কম NAV মানেই ফান্ডটির মান ভালো নয়, এমন ভাবার কোনো কারণ নেই। পরিবর্তে আপনি নিজের ঝুঁকি, লক্ষ্য, মেয়াদ ইত্যাদি বিবেচনা করে diversified fund বাছুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading