Article By – সুনন্দা সেন

বাজাজ ফিনসার্ভ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC ‘বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার ফান্ড’ চালু করতে চলেছে। যা দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। ফান্ডটি বিনিয়োগের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবা খাতের কোম্পানিগুলির উপর তহবিল ফোকাস করে। এটির নিউ ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশন শুরু হবে ০৬ ডিসেম্বর, ২০২৪ এবং তা ২০ ডিসেম্বর, ২০২৪-এ বন্ধ হবে। ফান্ডটি এমন বিনিয়োগকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা দীর্ঘমেয়াদী সময় বা ৫ বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করে সম্পদ সৃষ্টি করতে চান।
বাজাজ ফিনসার্ভ AMC-এর CEO গণেশ মোহন বলেছেন, বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার ফান্ড বিনিয়োগকারীদের স্বাস্থ্যসেবা এবং সুস্থতায় নিশ্চয়তার সাথে অর্থ বৃদ্ধির সুযোগ দেয়৷ এই ফান্ডটি বিস্তৃত দেশীয় বাজারের গতিবিধির সাথে আন্তর্জাতিক স্তরের স্বাস্থ্য সেবার প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। বাজাজ ফিনসার্ভ AMC-র CIO নিমেশ চন্দন আরও বলেছে যে, স্বাস্থ্যসেবা খাত বিপুল সম্ভাবনার প্রস্তাব করে। আর মূল শিল্প প্রবণতায় বিনিয়োগের মাধ্যমে, বাজাজ উচ্চ-বৃদ্ধির সুযোগ উন্মোচন এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য বিনিয়োগকারীদের অবস্থান লক্ষ্য রাখে।
চলুন তবে ফান্ডে বিনিয়োগের বিষয় গুরুত্বপুর্ন কিছু পয়েন্ট আলোচনা করে নেওয়া যাক:
- এটি প্রাথমিকভাবে ফার্মাসিউটিক্যালস, হাসপাতাল, ডায়াগনস্টিকস এবং হেলথকেয়ারের সাথে জড়িত কোম্পানিগুলির ইক্যুইটিতে বিনিয়োগ করবে।
- স্কিমটি BSE হেলথকেয়ার টোটাল রিটার্ন ইনডেক্স (TRI)-এর বিপরীতে বেঞ্চমার্ক করা হয়েছে।
- এটি BSE হেলথকেয়ার TRI দ্বারা বেষ্টিত সেক্টরের সাথে সম্পর্কযুক্ত কোম্পানিগুলিতে তার সম্পদের কমপক্ষে ৮০% বিনিয়োগ করবে।
- ফান্ডের ইক্যুইটি অংশটি নিমেশ চন্দন এবং শোরভ গুপ্ত দ্বারা পরিচালিত হবে। আর ডেট অংশটি সিদ্ধার্থ চৌধুরী তত্ত্বাবধান করবেন।
- বাজাজ ফিনসার্ভ হেলথকেয়ার ফান্ডে ন্যূনতম বিনিয়োগের সীমা হলো ৫০০ টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ ১০০ টাকা থেকে শুরু হয়।
- ফান্ডে বিনিয়োগ করার পর তিন মাসের মধ্যে খালাস বা রিডিম করা হলে, সেক্ষেত্রে ১% এক্সিট লোড প্রযোজ্য হয়।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




