buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

বাজারে এসে গেছে নতুন ইনডেক্স ফান্ডের NFO! ফান্ড হাউস কী কী উল্লেখ করলো নতুন ফান্ডের বিষয়?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। সেপ্টেম্বর মাসেও অব্যাহত রয়েছে দেশীয় ফান্ড হাউসগুলির নিউ ফান্ড লঞ্চ এবং NFO- তে সাবস্ক্রিপশনের সুবিধা।

6 2

এবার বিনিয়োগকারীদের জন্য নতুন ফান্ড লঞ্চ করলো কোটাক মহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা KMAMC। আর ফান্ডটির নাম হল কোটাক নিফটি মিডক্যাপ ১৫০ ‘মোমেন্টাম ৫০ ইনডেক্স ফান্ড’। চলুন ফান্ডটিতে বিনিয়োগ করার আগে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট দেখে নেওয়া যাক। —

  1. নিউ ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশনের ৩ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। 
  1. ফান্ডটি নিফটি মিডক্যাপ ১৫০ সূচক থেকে শীর্ষ ৫০টি মিডক্যাপ কোম্পানিকে ট্র্যাক করবে। 
  1. ফান্ডটি বিনিয়োগের ক্ষেত্রে গত ছয় মাস থেকে ১২ মাসের ইতিবাচক মূল্যের প্রবণতা সহ স্টককে লক্ষ্য করবে। 
  1. ফান্ডটির বিনিয়োগ বিষয় জানেন কোটাক মহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ। 
  1. মিডক্যাপ ১৫০ সূচকের মোমেন্টাম ৫০ ফান্ডটি অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ধরনের বিনিয়োগ পণ্য অফার করবে বিনিয়োগকারীদের। 
  1. নিফটি মিডক্যাপ ১৫০-এর বিপরীতে ফান্ডটি বেঞ্চমার্ক করা হবে। 
  1. বিনিয়োগকারীর নূন্যতম ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের কোনো উচ্চ সীমা নির্ধারণ করা নেই। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading