Article By – সুনন্দা সেন

অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড (Axis Mutual Fund) ‘Axis CRISIL-IBX AAA বন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস – সেপ্টেম্বর ২০২৭ ইনডেক্স ফান্ড’ নামে একটি ইন্ডেক্স ফান্ড লঞ্চ করেছে। এটি একটি ওপেন-এন্ডেড ইনডেক্স ফান্ড। যা CRISIL-IBX AAA আর্থিক পরিষেবা সূচক – সেপ্টেম্বর ২০২৭-এর উপাদানগুলিতে বিনিয়োগ করে। এটি বিনিয়োগের অন্যতম বিকল্প হতে পারে কারণ, নতুন ফান্ডটিতে মাঝারি সুদের হার ঝুঁকি এবং অপেক্ষাকৃত কম ঋণ ঝুঁকি রয়েছে।
চলুন তবে অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড হাউসের তরফ থেকে লঞ্চ করা ইন্ডেক্স ফান্ডের বিশদ বিবরণ জেনে নেওয়া যাক। :–
- নতুন তহবিল অফার বা NFO সাবস্ক্রিপশন ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ পর্যন্ত সময়ের জন্য খোলা থাকবে।
- ফান্ডটি CRISIL-IBX AAA আর্থিক পরিষেবা সূচক – সেপ্টেম্বর ২০২৭ এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- প্রত্যাশিত স্কিম পরিপক্কতার বা ম্যাচুরিটির তারিখ হলো ৩০ সেপ্টেম্বর, ২০২৭।
- ন্যূনতম বিনিয়োগ ৫,০০০ টাকা এবং তারপরে ১ টাকার গুনিতকে বিনিয়োগ বাড়াতে পারেন।
- তহবিল ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার হলেন আদিত্য পাগরিয়া।
AXIS CRISIL-IBX AAA বন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস – সেপ্টেম্বর ২০২৭ এ বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে। তবে চলুন সেই দিকেও একবার নজর দেওয়া যাক। :–
- অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ড বলে যে তাদের নতুন ইন্ডেক্স ফান্ড হল সেই সকল বিনিয়োগকারীদের জন্য বিশেষ, যারা কম খরচে প্যাসিভ ইনভেস্টমেন্ট/ স্থির আয়ের প্রোডাক্ট খুঁজছেন।
- এই ইন্ডেক্স ফান্ড উচ্চ-মানের, AAA-রেটেড সম্পদ এবং যেগুলি পর্যাপ্ত তরলতা প্রদান করে সেগুলিতে বিনিয়োগ করে।
- এছাড়া অ্যাক্সিস মিউচ্যুয়াল ফান্ডের নতুন ইন্ডেক্স ফান্ড দ্বারা প্রদান করা নিরাপত্তায় কম পক্ষপাতিত্ব রয়েছে। কারণ এটি CRISIL-IBX AAA আর্থিক পরিষেবা সূচকের – সেপ্টেম্বর ২০২৭ অনুসরণ করে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




