Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। সেপ্টেম্বর মাসেও অব্যাহত রয়েছে। দেশীয় ফান্ড হাউসগুলির নিউ ফান্ড লঞ্চ এবং NFO- তে সাবস্ক্রিপশনের সুবিধা।
এবার এই তালিকায় নাম লিখিয়েছে ‘নিপ্পন ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ড’। এই জনপ্রিয় ফান্ড হাউসটির পক্ষ থেকে নিফটি ৫০০ মোমেন্টাম ৫০ ইনডেক্স ফান্ড লঞ্চ করা হয়েছে। নিপ্পন ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ড অফার বা NFO সাবস্ক্রিপশনের সুবিধা গ্রহণের পূর্বে ড্রাফটে উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া ভালো। যেমন ধরুন :
- এই ফান্ডটি একটি প্যাসিভলি ম্যানেজড ইন্ডেক্স ফান্ড।
- ফান্ডটির NFO সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে এবং সাবস্ক্রিপশন চলবে ২৫ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।
- ফান্ডটি নিফটি ৫০০ মোমেন্টাম ৫০ TRI–এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- ফান্ডটি নিফটি ৫০০ মোমেন্টাম ৫০ সূচকটির অন্তর্নিহিত সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করবে এবং বিনিয়োগকারীদের ভারতীয় ইক্যুটিবাজারে অংশগ্রহণ করার মাধ্যমে রিটার্ন অফার করবে।
- নিউ ফান্ড অফার বা NFO চলাকালীন বিনিয়োগ করার ন্যূনতম পরিমাণ ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- নিপ্পন ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ডের নতুন ফান্ড স্কিমের পরিচালনা করবেন হিমাংশু মঙ্গ (Himanshu Mange)।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




