buzywithinfoBuzy With Info
Everything About Business
SIP

SIP-এর মাধ্যমে বিনিয়োগে ৫ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ! মাসিক কত টাকা এবং কতদিনে পাবেন এই পরিমাণ অর্থ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে প্রায় প্রত্যেকটি মানুষ বিভিন্ন বিনিয়োগের বিকল্পগুলির মাধ্যমে বিনিয়োগ করে ভবিষ্যৎ সংরক্ষিত এবং ছোট-বড় প্রয়োজন পূরণ করার জন্য। অবশ্য বেশির ভাগ মানুষ একসাথে অনেকটা অর্থ বিনিয়োগ করার পরিবর্তে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে বিনিয়োগ করতে পছন্দ করেন। অর্থাৎ এক সঙ্গে বিনিয়োগ না করে নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেক মাসে নির্ধারিত অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা। তবে জানেন কী SIP-এর মাধ্যমে বিনিয়োগে ৫ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। কিন্তু কীভাবে? 

11

বিনিয়োগ করার আগে একজন বিনিয়োগকারী কত টাকা রিটার্ন পেতে পারেন তা নির্ধারন করা সহজ নয়। তবে বিনিয়োগকারীরা আপনারা যদি ‘রুল অফ ৭২’-এর মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে বুঝতে পারবেন টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে। পাশাপাশি SIP- এর ক্ষেত্রে ২:১ লাভের জন্য কখন বিক্রি করতে হবে সেটাও এই ফর্মুলা থেকে সহজে বুঝতে পারেন বিনিয়োগকারীরা।

‘রুল অফ ৭২’-এ সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করলে বিনিয়োগের মেয়াদ পাওয়া যায়। অর্থাৎ যদি ত্রৈমাসিক সুদের হার ৩% হয় সেক্ষেত্রে ৭২ কে ৩দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে ভাগফল ২৪ হবে বা বলা যায় ২৪ ত্রৈমাসিকে বা ৬ বছরে টাকা দ্বিগুণ হবে। এক্ষেত্রে কোনো বিনিয়োকারী যদি ১২% সুদের হারে SIP-তে ৫০০০ টাকা বিনিয়োগ করেন। সেক্ষেত্রে বিনিয়োগকারী ৬ বছরে ৫.১৬ লাখ টাকা রিটার্ন পাবেন। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading