buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

গত মাসে ১০টি মিউচ্যুয়াল ফান্ড থেকে এসেছে ১,৫০০ কোটি টাকার বেশি আর্থিক প্রবাহ! কোন কোন ফান্ডে কত টাকার আর্থিক প্রবাহ এসেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বর্তমানে বেশ কয়েকটি মিউচ্যুয়াল ফান্ডে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। যে কারণে MF হয়ে উঠেছে ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। বিনিয়োগকারীদের একটি বড় অংশ পছন্দের ফান্ডে বিনিয়োগ করে চমকপ্রদ মুনাফা পেতে সক্ষম হয়েছেন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ১০টি মিউচ্যুয়াল ফান্ড থেকে এসেছে ১,৫০০ কোটি টাকার বেশি আর্থিক প্রবাহ। 

7 3

দেখে নিন কোন কোন ফান্ডে এই ধরণের বিপুল পরিমাণে বিনিয়োগ দেখতে পাওয়া গেছে? নীচে রইলো নাম :

  • সেপ্টেম্বর মাসে সর্বাধিক পরিমাণের বিনিয়োগ এসেছে ‘পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড’ এ। শুধুমাত্র এই ফান্ডটিতেই গত মাসে ৩,৯৫০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা।
  • তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড’। এই ফান্ডটিতে মাসিক হারে ২,৭৮৮ কোটি টাকা আর্থিক প্রবাহ আসতে দেখা গিয়েছে। 
  • এরপরে রয়েছে ‘মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড’। এই ফান্ডটিতে গত মাসে ২,৬৬৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা।
  • সেপ্টেম্বর মাসে ‘HDFC মিড ক্যাপ অপারচুনিটিজ ফান্ড’ থেকে ,৩৮৬ কোটি টাকার আর্থিক প্রবাহ আসতে দেখা গিয়েছে। 
  • গত মাসে ‘প্রুডেন্সিয়াল ব্লুচিপ ফান্ড’ এ বিনিয়োগকারীদের তরফ থেকে ১,৯৮৩ কোটি টাকার আর্থিক প্রবাহ লক্ষ্য করা গেছে। 
  • SBI কন্ট্রা ফান্ডে গত এক মাসের মেয়াদে ১,৮৯৪ কোটি টাকার আর্থিক প্রবাহ লক্ষ্য করা গেছে। 
  • সেপ্টেম্বর মাসে SBI ব্লুচিপ ফান্ডে ১,৬৪৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। 
  • ‘নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড’ এ গত মাসে ১,৫৪৭ কোটি টাকা আর্থিক প্রবাহ আসতে দেখা গিয়েছে। 
  • ‘নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড’ এ গত মাসে ১,৫০৬ কোটি টাকা আর্থিক প্রবাহ আসতে দেখা গিয়েছে। 
  • ‘নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড’ এ গত মাসে ১,৫০২ কোটি টাকা আর্থিক প্রবাহ আসতে দেখা গিয়েছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading