buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

সাধারণ মানুষের কথা ভেবে PGIM ইন্ডিয়া চালু করছে নতুন হেলথ কেয়ার ফান্ড! বিনিয়োগের আগে ফান্ডটির বিষয় বিস্তারিত জেনে নিন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

PGIM ইন্ডিয়া মিউচ্যুয়াল ফান্ড ‘PGIM ইন্ডিয়া হেলথকেয়ার ফান্ড’ লঞ্চ করেছে। যা আদপে একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। নতুন হেলথকেয়ার ফান্ডের NFO বা নিউ ফান্ড অফার আজ অর্থাৎ ১৯ নভেম্বর, ২০২৪ থেকে সাবস্ক্রিপশনের জন্য খোলা হচ্ছে এবং ৩ ডিসেম্বর, ২০২৪-এ তা বন্ধ হবে। PGIM ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্টের CEO বিনয় পাহাড়িয়া জানিয়েছেন যে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা, রপ্তানি সম্ভাবনা এবং বিশ্বব্যাপী গ্রহণের কারণে ভারতের স্বাস্থ্যসেবা বা হেলথকেয়ার খাত বৃদ্ধির জন্য প্রস্তুত। 

10

‘PGIM ইন্ডিয়া হেলথকেয়ার ফান্ড’ স্কিমে বিনিয়োগ করার কথা ভাবছেন? বিনিয়োগ করার আগে অবশ্যই নতুন মিউচ্যুয়াল ফান্ডটির বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। :- 

  1. স্কিমটি হেলথকেয়ার ইক্যুইটিতে কমপক্ষে ৮০% এবং ডেট, REIT এবং বিদেশী সিকিউরিটি সহ অন্যান্য সম্পদে ২০% পর্যন্ত বিনিয়োগ করবে। 
  1. বিনিয়োগকারীরা নূন্যতম ৫০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। 
  1. স্কিমটি ৯০ দিনের মধ্যে খালাড বা রিডেম্পশন করলে ০.৫০% এক্সিট লোড চার্জ করে। 
  1. এটি ডায়গনিস্টকস, হাসপাতাল, মেডিক্যাল ডিভাইস এবং বিশেষ রাসায়নিক সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিভাগে ফোকাস করে। 
  1. নতুন মিউচ্যুয়াল ফান্ডটির সিনিয়র ফান্ড ম্যানেজার হলেন আনন্দ পদ্মনাভন অঞ্জেনিয়ান। 
  1. ক্রমাগত বিক্রয় এবং পুনঃক্রয় ১১ ডিসেম্বর, ২০২৪- এ শুরু হবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading