buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI mutual fund

মিউচ্যুয়াল ফান্ডের বাজারে দারুন সুযোগ আনছে SBI মিউচ্যুয়াল ফান্ড! নতুন ফান্ডের বিষয় বিশদ বিবরণি রইলো আপনাদের জন্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

SBI মিউচ্যুয়াল ফান্ড মঙ্গলবার অর্থাৎ আজ (৩ডিসেম্বর,২০২৪) ঘোষণা করেছে যে এটি কোয়ান্ট-ভিত্তিক বিনিয়োগ থিম অনুসরণ করে চলা ‘SBI কোয়ান্ট ফান্ড’ চালু করবে। যা আদপে একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। স্কিমটির NFO বা নিউ ফান্ড অফার ৪ ডিসেম্বর,২০২৪- এ সাবস্ক্রিপশনের জন্য খুলবে এবং ১৮ ডিসেম্বর, ২০২৪-এ বন্ধ হবে। বরাদ্দের তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে স্কিমটি ক্রমাগত বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য আবার চালু হবে। যে সকল সকল বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন, বিশেষ করে নিউ ফান্ড অফার খুঁজছিলেন তাদের জন্য সুবর্ন সুযোগ।

6 2

NFO – তে বিনিয়োগের আগে অবশ্যই ‘SBI কোয়ান্ট ফান্ড’ সম্পর্কে জেনে নিন। নীচে আপনাদের জন্য নতুন ফান্ডের বিষয় বিশদ বিবরণি আলোচনা করা হলো। :– 

  • সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ৫,০০০ টাকা এবং তারপরে ১টাকার গুণিতকে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন।  
  • সর্বনিম্ন অতিরিক্ত ক্রয়ের পরিমাণ হল ১,০০০ টাকা এবং এক্ষেত্রেও ১ টাকার গুণিতকে বিনিয়োগ এগিয়ে নিয়ে যেতে পারবেন।
  • স্কিমটি BSE (Bombay Stock Exchange) 200 TRI-এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
  • সুকন্যা ঘোষ এবং প্রদীপ কেশবন প্রকল্পটি পরিচালনা করবেন।
  • আপনাদের বিনিয়োগকৃত অর্থ ফান্ডটি বিশেষ ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত উপকরণগুলিতে ৮০% থেকে ১০০% বরাদ্দ করবে, ০% থেকে ২% অন্যান্য ইক্যুইটি এবং ইক্যুইটি-সম্পর্কিত উপকরণগুলিতে, ০% থেকে ২০% ডেট সিকিউরিটিজ এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে, REITs এবং InvITs দ্বারা জারি করা ইউনিটগুলিতে ০% থেকে ১০% বরাদ্দ করবে।
  • যদি কেনা ইউনিটগুলি বরাদ্দের তারিখ থেকে ছয় মাস আগে বা তার আগে খালাস করা হয় বা সুইচ আউট করা হয় তবে প্রযোজ্য নেট অ্যাসেট ভ্যালু (NAV)-র  ০.৫% এক্সিট লোড হিসেবে চার্জ করা হবে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading