buzywithinfoBuzy With Info
Everything About Business
Company share

ইনফোসিস, কোফোর্জ, RIL এবং আরও ৭টি কোম্পানির শেয়ার ১৬,০০০ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৩০ দিনের মধ্যে আয়ের মরশুমের সময়ের এক পর্যায় ইনফোসিস লিমিটেড, রিলায়েন্স লিমিটেড বা RIL এবং কোফোর্ড লিমিটেডসহ মোট ১০টি লার্জক্যাপ এবং মিডক্যাপ স্টক ১৬,০০০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড (MF) বিনিয়োগ আকর্ষণ করেছে। এপ্রিল মাসে বিশাল MF-এ বিনিয়োগ লক্ষ্য করা গেছে। এক সময় দেখা গেছে প্রাতিষ্ঠানিক বিভাগটি, সেকেন্ডারি মার্কেটে ১৭,০০০ কোটি টাকার ইক্যুইটির নিট ক্রেতা ছিল। 

July 18 New in article ads By Sir 1

MF এপ্রিল মাসে ইনফোসিসের ৩,০০০ কোটি টাকার ২ কোটি অতিরিক্ত শেয়ার কিনেছে। যার জন্য তাদের কাছে ওই মাসে ৭৭.৩ কোটি ইনফোসিস শেয়ার ছিল। যেখানে মার্চে ছিল ৭৪.৩ কোটি শেয়ার। নুভামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ দ্বারা সংগৃহীত তথ্য অনুসারে, TCS-এর ক্ষেত্রে MF ২,৪০০ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ অতিরিক্ত শেয়ার এবং RIL-এর ১,৭০০ কোটি টাকা মূল্যের ১.২ কোটি শেয়ার কিনেছে। কোফোর্জ, কোটাক মাহিন্দ্রা এবং টাটা স্টিল, প্রত্যেকে ১,৫০০ কোটি টাকার MF ইনফ্লো অর্জন করেছে। অন্যদিনে লারসেন অ্যান্ড টু-ব্রো, IDFC ফার্স্ট ব্যাংক এবং HCL টেক যথাক্রমে ১,৪০০ কোটি, ১,২০০ কোটি এবং ১,২৫০ কোটি টাকার MF ইনফ্লো অর্জন করেছে।
এপ্রিল মাসে ডঃ রেড্ডিস ল্যাব শীর্ষ ১০টি MF-এর তালিকায় ছিল। এই কোম্পানির শেয়ারে ৮০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। এছাড়াও MF-গুলিকে NTPC, Max Financial, Persistent systems, SRF, RBL ব্যাংক, JSW এনার্জি এবং আথার এনার্জিতেও শেয়ার কিনতে দেখা গেছে। তারা লুপিন, হিন্ডালকে, হুন্ডাই মোটর, সুইগী, JSW স্টিল এবং সান ফার্মা সহ শেয়ারে বিনিয়োগ করতে দেখা গেছে। গত তিন মাস ধরে মিউচ্যুয়াল ফান্ড RIL, HDFC ব্যাংক, TCS, আল্ট্রাটেক সিমেন্ট এবং বাজাজ ফিনার্ভের মতো স্টক ক্রয় করছে বলে জানা যাচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading