Article By – সুনন্দা সেন

অনেকেই এক সাথে এক গুচ্ছ টাকা বিনিয়োগ করার পরিবর্তে, মাসের একটি নির্দিষ্ট সময়ে বিনিয়োগ করতে পছন্দ করেন। আর বিনিয়োগের অন্যতম বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। তথ্য বলছে, গত মাসে অর্থাৎ আগস্ট মাসে শেয়ার বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতীয় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টির জন্য মিউচ্যুয়াল ফান্ডে তাদের আস্থা প্রদর্শন অব্যাহত রেখেছে। জানা যাচ্ছে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ তার আগের মাস এবং গত বছরের তুলনায় আকর্ষনীয় ভাবে বৃদ্ধি পেয়েছে।
ফান্ড ইন্ডাস্ট্রির বাণিজ্যিক সংস্থা আমফি (Amfi)- র প্রকাশিত তথ্য দেখায়, আগস্ট মাসে SIP রুটের মাধ্যমে ফান্ড ইন্ডাস্ট্রিতে মাসিক গ্রস ইনফ্লো বৃদ্ধির সাথে নতুন উচ্চতায় পৌঁছেছে ২৩,৫৪৭ কোটি টাকায়। পাশাপাশি ইন্ডাস্ট্রির মোট সম্পদও ৬৬.৭ লক্ষ কোটি টাকায় পৌঁছে নতুন উচ্চতা স্পর্শ করেছে। অবশ্য মাসের প্রথমেই এমন বৃদ্ধি দেখতে পাওয়া যায়নি। কারণ আগস্ট মাসের শুরুর দিকে দেশের শেয়ার বাজারে পতন লক্ষ্য করা যায়। কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন যে দুর্বল মার্কিন অর্থনীতি বিশ্বের আগত বড় পতনের ইঙ্গিত দিচ্ছে। তবে শেষের দিকে শেয়ার বাজার ছন্দে ফেরে।
গত মাসে শেষের দিকে ভারতীয় স্টক মার্কেট পুনরিদ্ধার হওয়ার পর বিনিয়োগের গতীও ফিরে আসে। আমফির ইক্যুইটি ফান্ডের বিভাগে টানা ৪২ তম মাসের নেট ইনফ্লো রিলিজ বলছে, গতমাসে ইক্যুইটি তহবিলের নেট ইনফ্লো দাঁড়িয়েছে ৩৮,২৩৯ কোটি টাকা। আমফির প্রধান নির্বাহী ভেঙ্কট চালাসানির জানিয়েছেন, মোট মিউচ্যুয়াল ফান্ড ফোলিওর সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে সাথে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। যা বিনিয়োগকারীদের মিউচ্যুয়াল ফান্ডের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
ফান্ড ফোলিওর সংখ্যা এবং ইতিবাচক প্রবাহ মিউচ্যুয়াল ফান্ডকে ক্রমবর্ধমান একটি পছন্দের বিনিয়োগ বিকল্প করে তুলছে। শিল্প তথ্য দেখিয়েছে যে গত এক বছরে ব্যবস্থাপনার অধীনে ফান্ড ইন্ডাস্ট্রির সময় ৪৩% বৃদ্ধি পেয়ে প্রায় ২০ লক্ষ কোটি টাকা হয়েছে। সবার মধ্যে ইক্যুইটি গ্রুপের সেক্টরাল এবং থিম্যাটিক ফান্ডগুলি ১৮,১১৭ কোটি টাকার সবচেয়ে বেশি নেই ইনফ্লো দেখেছে। এমফির ডেটার মতে, SIP প্রবাহের ১০,২০২ কোটি টাকার একটি বড় অংশ নতুন তহবিল অফার বা NFO থেকে এসেছে।




